“৭০০ পয়েন্ট ক্র্যাশ করল নিফটি!”-বিশ্ববাজারে যুদ্ধের কালো মেঘ, কোন কোন শেয়ারে ধস নামল?

সপ্তাহের শুরুতেই মহাপ্রলয় ভারতীয় শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই কার্যত ধস নামল দালালাল স্ট্রিটে। বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) বা সেনসেক্স এক ধাক্কায় ২৪০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) বা নিফটি তলিয়ে গিয়েছে ৭০০ পয়েন্টের বেশি। বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইজরায়েল বনাম ইরান যুদ্ধের জেরেই বিশ্বজুড়ে এই ‘প্যানিক সেলিং’।

রেকর্ড পতন: সেনসেক্স ও নিফটির হাল

শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৭৮,৯১৮.৯০ পয়েন্টে। সোমবার সকালে তা খোলার পরেই হুড়মুড়িয়ে নামতে থাকে। এক সময় তা ৭৬,৪২৪ পয়েন্টে গিয়ে ঠেকে। নিফটির অবস্থাও তথৈবচ। শুক্রবার ২৪,৪৫০ পয়েন্টে ক্লোজিং দিলেও আজ তা ২৩,৬৯৭ পয়েন্টে নেমে আসে। অর্থাৎ একদিনেই বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা কার্যত ধুয়ে মুছে সাফ।

বিশ্ববাজারেও লালে লাল

ভারতের বাজারের এই পরিস্থিতির পূর্বাভাস আগেই মিলেছিল বিশ্ববাজারের গতিপ্রকৃতি দেখে।

  • জাপানের নিক্কেই: ৪০০০ পয়েন্টের বেশি পতন।

  • দক্ষিণ কোরিয়ার কোসপি: ৭ শতাংশ ধস।

  • জিআইএফটি নিফটি: দিনের শুরুতেই ৫০০ পয়েন্ট পড়ে ইঙ্গিত দিয়েছিল বড় বিপর্যয়ের।

কোন কোন শেয়ারে সবথেকে বেশি ধস?

যুদ্ধের বাজারে জ্বালানি ও ব্যাঙ্কিং সেক্টরে সবথেকে বেশি প্রভাব পড়েছে।

  • লার্জ ক্যাপ: ইন্ডিগো (৮%), এসবিআই (৫.৯০%), টাটা স্টিল (৪.৯৯%) এবং এশিয়ান পেইন্টস (৪.৭১%) ব্যাপক ক্ষতির মুখে। এছাড়া আদানি এবং মারুতির শেয়ারও ৩-৪ শতাংশ পড়েছে।

  • মিডক্যাপ: হিন্দুস্তান পেট্রোলিয়াম (৭.২০%), অশোক লেল্যান্ড (৫.১০%) এবং পেটিএম (৪.৪০%) বড়সড় পতনের সাক্ষী থেকেছে।

সতর্কবার্তা: এই প্রতিবেদনটি কেবল সংবাদ ও শিক্ষার উদ্দেশ্যে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। কোনও বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিজে যাচাই করুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy