সামাজিক প্রথাকে বুড়ো আঙুল! লিঙ্গ পরিবর্তন করে মন্দিরে সাত পাক ন্যান্সি ও রাখির

বিহারের জামুই জেলায় এক অভূতপূর্ব প্রেমের গল্প এখন আলোচনার কেন্দ্রে। দুই বাল্যবন্ধু ন্যান্সি এবং রাখি কুমারী একে অপরের প্রেমে পড়ে সামাজিক ও লিঙ্গগত সমস্ত বাধা জয় করেছেন। ন্যান্সি বিপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষিকা হওয়ার পর এই সম্পর্কের ভবিষ্যৎ সুনিশ্চিত করার সাহসী সিদ্ধান্ত নেন। তাঁরা দিল্লিতে গিয়ে চিকিৎসা ও হরমোন থেরাপির মাধ্যমে রাখির লিঙ্গ পরিবর্তন করেন। রাখি এখন একজন পুরুষ।

দিল্লি থেকে ফিরে তাঁরা মালায়পুরের পটনেশ্বর মন্দিরে হিন্দু রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। বিয়ের পর যখন রাখি তাঁর স্ত্রী ন্যান্সিকে পৈতৃক গ্রামে নিয়ে যান, তখন রাখির পরিবার পুত্র ও পুত্রবধূকে প্রথা মেনে স্বাগত জানায়। তবে, ন্যান্সির পরিবার এই বিয়ে মেনে নিতে পারেনি। বিয়ের খবর পেয়ে ন্যান্সির বাবা-মা ও আত্মীয়রা রাখির গ্রামে ছুটে গেলেও নবদম্পতি ততক্ষণে অজানা গন্তব্যে রওনা হয়েছে। দুই বান্ধবীর এই অদ্ভুত ও সাহসী প্রেমের পরিণতির খবর এখন পুরো এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy