রোমের কলোসিয়ামে মোদী-মেলোনি! ভারত-ইতালি বন্ধুত্বের নয়া সমীকরণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান ইতালি সফর ঘিরে বিশ্ব রাজনীতিতে আগ্রহ তুঙ্গে। পাঁচ-দেশ সফরের শেষ পর্যায়ে রোমে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছানোর পর প্রবাসী ভারতীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে এই সরকারি সফর ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।

রোমে পৌঁছেই প্রধানমন্ত্রী মোদী ও জর্জিয়া মেলোনি মিলিত হন এক বিশেষ নৈশভোজে। তাঁদের সাক্ষাতের প্রধান আকর্ষণ ছিল ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন। দুই রাষ্ট্রনেতার পারস্পরিক কথোপকথন ও বন্ধুত্বপূর্ণ রসায়ন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সবথেকে আকর্ষণীয় মুহূর্তটি ছিল উপহার আদান-প্রদানের সময়। প্রধানমন্ত্রী মোদী ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে এক প্যাকেট ‘মেলোডি’ টফি উপহার দেন। উপহার পেয়ে মেলোনি অত্যন্ত আনন্দিত হয়ে মোদীকে ধন্যবাদ জানান এবং টফিটির ভূয়সী প্রশংসা করেন। বিনিময়ে মেলোনি প্রধানমন্ত্রী মোদীকে বারাণসীর ঘাটের দৃশ্য সম্বলিত একটি বিশেষ চিত্রকর্ম উপহার দেন।

জি-৭ শীর্ষ সম্মেলনের পর এই সফর দুই দেশের বিনিয়োগ, উন্নত প্রযুক্তি এবং বৈশ্বিক নানা সংকট মোকাবিলার আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে। সফর শেষে বুধবার রাত ৮:৪৫ মিনিটে রোম থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুই দেশের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা বিশ্বমঞ্চে এক শক্তিশালী বার্তা পৌঁছে দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy