রাজ্য রাজনীতিতে এখন ‘হট টপিক’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যুবসাথী প্রকল্প। বেকার যুবক-যুবতীদের আর্থিক সুরাহা দিতে রবিবার, ১৫ ফেব্রুয়ারি থেকেই রাজ্যজুড়ে শুরু হলো বিশেষ ‘স্বনির্ভর বাংলা’ ক্যাম্প। এই শিবিরগুলির মাধ্যমেই সরাসরি প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হবে।
ক্যাম্পের সময়সূচি ও পদ্ধতি
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবসাথীর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে হবে। অর্থাৎ, অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই।
-
তারিখ: ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
-
সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা (ছুটির দিন ব্যতীত)।
-
পদ্ধতি: নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে।
আপনার এলাকার ক্যাম্প কোথায়?
রাজ্যের প্রতিটি জেলায় বিধানসভা ও ব্লক ভিত্তিক এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আপনার এলাকায় কোথায় ক্যাম্প বসছে তা জানতে রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টাল (https://apas.wb.gov.in/ds11/public/page/KnowYourCampLocation.aspx)**-এ-এ) গিয়ে জেলা, বিধানসভা ও ব্লক সিলেক্ট করলেই বিস্তারিত তালিকা পেয়ে যাবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি (Checklist):
ক্যাম্পে যাওয়ার আগে নিচের নথিপত্রগুলি সাথে রাখুন:
-
আধার কার্ড।
-
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ)।
-
ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স।
-
২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
-
জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) থাকলে তার জেরক্স।
কারা পাবেন এবং কারা পাবেন না?
এই প্রকল্পের যোগ্যতা নিয়ে মুখ্যমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছেন:
-
কারা পাবেন: যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, ঐক্যশ্রী বা মেধাশ্রী স্কলারশিপ পাচ্ছেন, তাঁরাও এই ১৫০০ টাকা পাবেন। আগামী ৫ বছর এই সুবিধা মিলবে। ৫ বছরেও চাকরি না পেলে নাম রিনিউ করা যাবে।
-
কারা পাবেন না: যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী-র সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। এছাড়া কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরা এই আবেদন করতে পারবেন না।