বাংলার মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা উপহার হিসেবে এতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পরিচিত ছিল। কিন্তু এবার সেই জনপ্রিয়তাকেও টেক্কা দিতে চলেছে রাজ্য সরকারের আরও একটি দুর্দান্ত প্রকল্প। জানা গিয়েছে, আগামী মে মাসেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৫০০০ টাকা পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু করেছে নবান্ন।
কোন প্রকল্পে মিলবে এই টাকা? রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগের নাম ‘জাগো’ (Jago) প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মস্তিষ্কপ্রসূত প্রকল্পের লক্ষ্য হলো রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (Self Help Groups) অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পটিকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
কারা পাবেন এই সুবিধা? অনেকেই ভাবছেন এটি ব্যক্তিগতভাবে কোনও মহিলা পাবেন কি না। বিষয়টি একটু বুঝে নেওয়া দরকার:
এই সুবিধা মূলত রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য।
রাজ্যজুড়ে প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে বার্ষিক অনুদান দেওয়া হবে।
নবান্ন এই খাতে মোট ৫,০০০ কোটি টাকার একটি বিশাল তহবিল মঞ্জুর করেছে।
আবেদন করবেন কীভাবে? জাগো প্রকল্পে সুবিধা পেতে গেলে আপনার স্বনির্ভর গোষ্ঠীটিকে অন্তত ১ বছর পুরনো হতে হবে। গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ ক্রেডিট লিমিট বা সিসি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আবেদন করার জন্য স্থানীয় বিডিও (BDO) অফিস বা গ্রাম পঞ্চায়েত স্তরে যোগাযোগ করতে হবে। যথাযথ ভেরিফিকেশনের পর সরাসরি গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অনুদান পাঠিয়ে দেওয়া হবে।
লক্ষ্মীর ভাণ্ডার বনাম জাগো: যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলারা ১,৫০০ টাকা এবং অনগ্রসর শ্রেণির মহিলারা ১,৭০০ টাকা করে পাচ্ছেন, সেখানে ‘জাগো’ প্রকল্পের ৫০০০ টাকা স্বনির্ভর গোষ্ঠীর কাজ বা ব্যবসার পুঁজি হিসেবে অত্যন্ত সহায়ক হবে। মে মাস থেকেই এই টাকা উপভোক্তাদের কাছে পৌঁছানো শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।





