‘ভরাডুবি নয়, ৪ শতাংশের খেলা’! নির্বাচনী ফল নিয়ে বিস্ফোরক তৃণমূলের কল্যাণ

নির্বাচনী ফলাফল সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের একাংশের যখন আশানুরূপ ফল হয়নি বলে মনে করা হচ্ছে, তখন সম্পূর্ণ ভিন্ন মেরুতে দাঁড়িয়ে সওয়াল করলেন তিনি। পরাজয় বা ভরাডুবির তত্ত্বকে সরাসরি নস্যাৎ করে দিয়ে কল্যাণ দাবি করেছেন, এটি কোনো বিপর্যয় নয়, বরং সামান্য ৪ শতাংশ ভোটের ব্যবধান মাত্র।

তবে পরিসংখ্যানের পাশাপাশি তাঁর কথায় ধরা পড়েছে এক গভীর অস্বস্তি ও হুঁশিয়ারি। তিনি সাফ জানান, “মানুষ যে আমাদের থেকে বিমুখ হয়েছে, তা স্বীকার করতেই হবে। কেন এমনটা হলো, সেটা নিয়ে ভাবা দরকার।” এরপরই কিছুটা রহস্য বজায় রেখে তিনি যোগ করেন, “মানুষ যে বিমুখ হয়েছে সেটা সবাই বুঝে নিক, এরপর কী হবে তা সময়ের অপেক্ষায়।” কল্যাণের এই মন্তব্য দলের অভ্যন্তরীণ সমীকরণ নাকি বিরোধী শিবিরের প্রতি কোনো ইঙ্গিত, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে তিনি ৪ শতাংশের ব্যবধান দেখিয়ে দলের কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করছেন, অন্যদিকে ‘মানুষের বিমুখ’ হওয়ার তত্ত্ব খাড়া করে আত্মসমীক্ষার বার্তা দিচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy