বিনা নোটিশেই নম্বর ডিসকানেক্ট করছে Jio! আপনার সেকেন্ডারি সিমটি কি এখনো সুরক্ষিত?

আপনি কি রিলায়েন্স জিও-র একটি সিম সেকেন্ডারি কানেকশন হিসেবে ব্যবহার করছেন? যদি উত্তর ‘হ্যাঁ’ হয় এবং আপনি দীর্ঘকাল তাতে রিচার্জ না করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি এক সতর্কবার্তা। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, রিলায়েন্স জিও এখন দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকা সিম কার্ডগুলি পাকাপাকিভাবে বন্ধ করে দিচ্ছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, কোনো আগাম নোটিশ ছাড়াই তাদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।

টুইটারে (বর্তমানে এক্স) অভিষেক যাদবের শেয়ার করা তথ্য অনুযায়ী, প্রতিদিন অসংখ্য গ্রাহক তাদের সিম নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা জানাচ্ছেন। মূলত যারা দীর্ঘদিন ধরে কোনো রিচার্জ করেননি বা সিমটি শুধুমাত্র ফেলে রেখেছেন, তারাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ট্রাই (TRAI)-এর নিয়ম কী বলছে?
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর গাইডলাইন অনুযায়ী, যদি কোনো গ্রাহক টানা ৯০ দিন অর্থাৎ ৩ মাস তার নম্বরে কোনো রিচার্জ বা আউটগোয়িং কল না করেন, তবে সংশ্লিষ্ট টেলিকম সংস্থা সেই নম্বরটি নিষ্ক্রিয় করার অধিকার রাখে। নিয়ম অনুযায়ী, ৯০ দিন কোনো অ্যাক্টিভিটি না থাকলে অপারেটররা ভ্যালিডিটি বাড়ানোর জন্য ২০ টাকা পর্যন্ত চার্জ কাটতে পারে। যদি আপনার ব্যালেন্সে টাকা থাকে, তবে ২০ টাকা কেটে নিয়ে ৩০ দিনের সময় দেওয়া হয়। কিন্তু ব্যালেন্স না থাকলে নম্বরটি সরাসরি ১৫ দিনের ‘গ্রেস পিরিয়ড’-এ চলে যায়। এই সময়ের মধ্যেও রিচার্জ না করলে সিমটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে এবং সেই নম্বরটি অন্য কোনো নতুন গ্রাহককে দিয়ে দেওয়া হতে পারে।

সিম বাঁচানোর সস্তা উপায়:
আপনার জিয়ো সিমটি নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচাতে হলে একটি বেস প্ল্যান দিয়ে রিচার্জ করা আবশ্যিক। অনেকে ভাবেন ১১ বা ১৫ টাকার ছোট ডেটা প্যাক মারলে সিম সচল থাকবে, কিন্তু তা ভুল। কারণ ডেটা প্যাক ব্যবহারের জন্য আপনার নম্বরে আগে থেকেই একটি বৈধ টকটাইম বা আনলিমিটেড প্ল্যান থাকা প্রয়োজন।

সবচেয়ে সাশ্রয়ী সমাধান: ১৮৯ টাকার প্ল্যান
জিও-র ১৮৯ টাকার প্ল্যানটি আপনার সিম সচল রাখার জন্য সেরা বিকল্প হতে পারে। এই প্ল্যানে আপনি পাবেন:

ভ্যালিডিটি: ২৮ দিন।

ডেটা: ২ জিবি হাই-স্পিড ডেটা।

কলিং: যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল।

এসএমএস: মোট ৩০০টি।

অতিরিক্ত সুবিধা: জিও টিভি এবং জিও ক্লাউড-এ বিনামূল্যে অ্যাক্সেস।

একবার নম্বর নিষ্ক্রিয় হয়ে গেলে ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও আপনি গুরুতর সমস্যায় পড়তে পারেন। তাই আপনার নম্বরটি চিরতরে হারানোর আগেই অন্তত একটি সাশ্রয়ী প্ল্যান দিয়ে রিচার্জ করে রাখা বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy