“বাবর ‘আক্রমণকারী’ যুক্তি খারিজ”-মুর্শিদাবাদে কি হুমায়ুনের বাবরি মসজিদ হবে? কি বলছে SC

ভারতে আর কোনো ‘বাবরি মসজিদ’ তৈরি করা যাবে না—এই মর্মে করা একটি জনস্বার্থ মামলা শুনতে চাইল না দেশের শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়। আদালতের কড়া অবস্থানের জেরে আবেদনকারীর আইনজীবী দ্রুত মামলাটি প্রত্যাহার করে নেন। ফলে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের পথে আর কোনো আইনি বাধা রইল না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

মামলাকারীদের যুক্তি ও আদালতের অবস্থান আবেদনকারীর দাবি ছিল, সম্রাট বাবর একজন বিদেশি আক্রমণকারী ছিলেন এবং তিনি হিন্দুদের দাস বানিয়ে রেখেছিলেন। তাই ভারতের মাটিতে তাঁর নামে আর কোনো ধর্মীয় কাঠামো তৈরি করতে দেওয়া উচিত নয়। তবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই যুক্তিতে মামলা শুনতে রাজি হয়নি।

মুর্শিদাবাদে ‘মিনি বাবরি’ ও হুমায়ুন কবীর তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর ইতিমধ্যেই মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি বিরাট পদযাত্রা ও নামাজ পাঠের মাধ্যমে এই কাজের সূচনা হয়। আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় মসজিদের ডিজাইন প্রকাশ করেছিলেন হুমায়ুন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক শুরু হয়।

বিজেপি ও একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এই মসজিদ তৈরির তীব্র বিরোধিতা করলেও, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর হুমায়ুন শিবিরের পাল্লা ভারী হলো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের মুখে এই রায় মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নয়া মেরুকরণ ঘটাতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy