নিজের হাতে মেখে খাওয়ালেন কর্মীদের! পান্তা-উৎসবে ‘দিদির’ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন মদনের

রাজনীতির ময়দান হোক বা সামাজিক মাধ্যম, মদন মিত্র মানেই নতুন কিছু। এবার ফের একবার স্বমেজাজে ধরা দিলেন কামারহাটির বিধায়ক। তবে এবার কোনও বাইক র‍্যালি বা গান নয়, বরং পান্তা ভাত নিয়ে ‘দিদি’ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করতেই কোমর বেঁধে নামলেন তিনি।

পান্তা ভাতে এলাহি কাণ্ড: কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমে পান্তা ভাতের উপকারিতার কথা বলেছিলেন। নেত্রীর সেই ‘নিদান’কে শিরোধার্য করে কামারহাটিতে এক বর্ণাঢ্য পান্তা উৎসবের আয়োজন করেন মদন মিত্র। সেখানে শুধু নিজে খাওয়া নয়, বরং এক্কেবারে ঘরোয়া মেজাজে নিজের হাতে ভাত মেখে পুরমাতা ও তৃণমূলের মহিলা কর্মীদের মুখে তুলে দিলেন তিনি।

দিদির প্রতি অগাধ ভক্তি: মদন মিত্র বরাবরই দাবি করেন যে তিনি মমতার ‘পাহারাদার’। এদিনও তার ব্যতিক্রম হলো না। তিনি বলেন, “দিদি যা বলেন, তার পিছনে বিজ্ঞান থাকে। পান্তা ভাত আমাদের বাংলার সংস্কৃতি। দিদি যখন পান্তা খাওয়ার কথা বলেছেন, তখন কামারহাটিতে পান্তা-উৎসব হবে না, তা কি হয়?”

সোশ্যাল মিডিয়ায় ঝরঃ মদন মিত্রের এই পান্তা খাওয়ার ভিডিও ও ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। বিধায়কের এমন বিনয়ী এবং স্নেহশীল রূপ দেখে আপ্লুত তাঁর অনুগামীরা। বিরোধীরা কটাক্ষ করলেও মদন মিত্র বুঝিয়ে দিলেন, কামারহাটির মানুষের সাথে তাঁর সম্পর্কটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একেবারে মাটির কাছাকাছি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy