দেশের প্রধানমন্ত্রী হিসেবে এক অনন্য রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী। টানা ১২ বছর বা ৪ হাজার ৩৯৯ দিন একটানা দায়িত্ব পালনের মাধ্যমে উন্নয়নের এক নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। প্রধানমন্ত্রীর এই দীর্ঘ এবং ঘটনাবহুল কর্মজীবনের প্রশংসা করে বিশেষ বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ এই বিশেষ নজিরকে সামনে রেখে শুভেন্দু অধিকারী বলেন, “নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ১২ বছর দেশের উন্নয়নের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর কঠোর পরিশ্রম এবং দেশসেবার ব্রত আজ ভারতবাসীকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।”
প্রধানমন্ত্রীর এই দীর্ঘ যাত্রাকে কেন্দ্র করে এক বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, নরেন্দ্র মোদীর এই কর্মময় জীবনের সাফল্যের কথা পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করবে বিজেপি। আগামী দিনে রাজ্যজুড়ে মোদীর উন্নয়নমূলক কাজ এবং তাঁর দীর্ঘদিনের প্রশাসনিক দক্ষতার কথা তুলে ধরার পরিকল্পনা রয়েছে দলের।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনে বিভিন্ন স্তরে নির্বাচনের আবহে প্রধানমন্ত্রীর এই দীর্ঘকালীন সাফল্যের নজিরকে সামনে রেখে কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছে বিজেপি। শুভেন্দু অধিকারীর এই ঘোষণা তারই প্রতিফলন হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।





