‘চার তারিখের পর ডিজে বাজবে’! সেই মন্তব্যের জেরে এবার অভিষেককে বাড়িতে গিয়ে নোটিস সিআইডি-র

নিয়োগ দুর্নীতি থেকে সই জাল কাণ্ড— একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই সই জাল করার অভিযোগে ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এবার ‘উস্কানিমূলক মন্তব্য’ করার অভিযোগে তাঁকে নোটিস পাঠাল সিআইডি।

নির্বাচনী প্রচারের সময় অভিষেকের একটি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছিল। তিনি বলেছিলেন, “চার তারিখের পর ডিজে বাজবে।” এই মন্তব্যকে কেন্দ্র করেই বিধাননগর সাইবার থানায় একটি মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থেই আজ সিআইডির একটি দল কালীঘাট এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছায়।

বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন বলে জানা গেছে। একের পর এক মামলায় আইনি তলব এবং সিআইডির এই সক্রিয়তা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বাড়তি উত্তাপ ছড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy