ইরানে ইজরায়েলের ‘অপারেশন থান্ডার’! ৫০০০ বোমা বর্ষণে ধ্বংস তেহরান? কাঁপছে মধ্যপ্রাচ্য!

আজ ষষ্ঠ দিনে পা রাখল ইজরায়েল ও ইরানের রক্তক্ষয়ী যুদ্ধ। এক সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও মধ্যপ্রাচ্যে শান্তির কোনো চিহ্ন নেই। উল্টে বিশেষজ্ঞদের দাবি, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য কোমর বাঁধছে, যা খোদ আমেরিকার ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এরই মধ্যে ইজরায়েলি বায়ুসেনার এক চাঞ্চল্যকর পরিসংখ্যানে শিউরে উঠছে বিশ্ব।

৫০০০ বোমায় থরথর তেহরান ইজরায়েলি বায়ুসেনা (IAF) দাবি করেছে, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইরানের বুক লক্ষ্য করে ৫০০০-এরও বেশি বোমা ও মিসাইল ছোড়া হয়েছে। এই হামলার মূল টার্গেট ছিল ইরানের রাজধানী তেহরান এবং তার সংলগ্ন কৌশলগত এলাকাগুলো। ইজরায়েলের দাবি, তাদের মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক পরিকাঠামো এবং কমান্ড সেন্টারগুলোকে গুঁড়িয়ে দেওয়া।

সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের আপডেট নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইজরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, তারা আকাশপথে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ইরান থেকে ধেয়ে আসা একের পর এক ব্যালেস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করছে ইজরায়েলের গর্ব ‘আয়রন ডোম’ এয়ার ডিফেন্স সিস্টেম।

স্কুলে মিসাইল হামলা: মৃত্যুমিছিল ইরানে যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে, তার প্রমাণ মিলল ইরানের মিনাব শহরে। ক্লাস চলাকালীন একটি স্কুলে আছড়ে পড়ে শক্তিশালী মিসাইল। এই মর্মান্তিক ঘটনায় ১৬০ জনেরও বেশি স্কুলছাত্রী ও শিক্ষাকর্মী নিহত হয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ইতিমধ্যেই ১০৪৫ ছাড়িয়ে গিয়েছে। যদিও যুদ্ধের ময়দান থেকে আসা এই সব তথ্যের নিরপেক্ষ যাচাই করা সম্ভব হয়নি।

আমেরিকাকে বেগ দিচ্ছে ইরান ইজরায়েল ও আমেরিকার যৌথ সাঁড়াশি আক্রমণের মুখে পড়েও দমে যেতে নারাজ ইরান। অত্যাধুনিক ড্রোন এবং ব্যালেস্টিক মিসাইলের সাহায্যে তারা একের পর এক মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্ট আঘাত হানছে। বিশ্বের পয়লা নম্বর শক্তি হওয়া সত্ত্বেও ইরানকে কব্জায় আনতে রীতিমতো ঘাম ছুটছে ওয়াশিংটনের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy