আইপিএল ২০২৬-এর উত্তাপ এবার খোদ তিলোত্তমায়। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস। গত দুটি ম্যাচে টানা হারের পর কেকেআর-এর জন্য এই ম্যাচটি আক্ষরিক অর্থেই ‘কামব্যাক’ করার লড়াই। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন নাইট বিগ্রেড আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।
কেমন হল নাইটদের রণকৌশল? টানা হারের চাপে থাকা কেকেআর আজ ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন এনে বড় রানের লক্ষ্যমাত্রা রাখতে চাইছে। অজিঙ্ক রাহানে নিজে ওপেনিংয়ে বড় ইনিংস খেলার দিকে নজর রাখবেন। এছাড়াও রিঙ্কু সিং এবং রভম্যান পাওয়েলের ফিনিশিং টাচ আজ অত্যন্ত জরুরি। বোলিংয়ে বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগীদের ওপর থাকছে শুরুর ধাক্কা দেওয়ার দায়িত্ব।
এক নজরে দুই দলের প্রথম একাদশ:
কলকাতা নাইট রাইডার্স (KKR): ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, নভদীপ সাইনি, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী।
ইমপ্যাক্ট সাব: ব্লেসিং মুজারাবানি, মনীশ পান্ডে, তেজস্বী সিং, রাহুল ত্রিপাঠি, সৌরভ দুবে।
পাঞ্জাব কিংস (PBKS): প্রভসিমরান সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কুপার কনোলি, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশাক, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট সাব: প্রিয়াংশ আর্য, সূর্য্যাশ সেডগে, বিষ্ণু বিনোদ, প্রবীণ দুবে, হরপ্রীত ব্রার।
ম্যাচের ফ্যাক্টর: ইডেনের পিচ সাধারণত বিকেলের পর কিছুটা ধীরগতির হয়ে যায়, তাই টসে জিতে প্রথমে ব্যাট করে ২০০-র বেশি রান তুলতে পারলে অ্যাডভান্টেজ পাবে কলকাতা। অন্যদিকে, পঞ্জাবের বোলিং অ্যাটাকে আর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহালের যুগলবন্দি নাইটদের চাপে ফেলতে পারে।
রাহানে বনাম শ্রেয়স আইয়ারের এই অধিনায়কত্বের লড়াইয়ে শেষ হাসি কে হাসে, তা দেখার অপেক্ষায় কানায় কানায় পূর্ণ ইডেন গার্ডেন্স।





