উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতীক্ষিত ‘ইউজিসি নেট’ (UGC NET) ২০২৬ জুন পর্বের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষার্থীরা এখন থেকেই এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষার দিনক্ষণ: এনটিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, জুন মাসের ২২, ২৩, ২৪, ২৫, ২৯ এবং ৩০ তারিখ এই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক (Computer Based Test) এই পরীক্ষাটি প্রতিদিন দুটি শিফটে আয়োজিত হবে:
প্রথম শিফট: সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা।
দ্বিতীয় শিফট: বিকেল ৩:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি: পরীক্ষার্থীরা নিচের ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন:
১. সর্বপ্রথমে ইউজিসি নেট-এর অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in ভিজিট করুন। ২. হোমপেজে থাকা ‘UGC NET Admit Card 2026’ লিঙ্কে ক্লিক করুন। ৩. আপনার অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং প্রয়োজনীয় লগ-ইন তথ্য সঠিকভাবে পূরণ করুন। ৪. এরপর ‘সাবমিট’ (Submit) বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার অ্যাডমিট কার্ডটি প্রদর্শিত হবে। ৫. অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি প্রিন্ট আউট বা হার্ড কপি অবশ্যই সংগ্রহে রাখুন।
বিশেষ নির্দেশ: অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর তাতে থাকা আপনার নাম, রোল নম্বর, পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য ব্যক্তিগত তথ্যগুলো ভালভাবে মিলিয়ে দেখে নিন। কোনো ভুল থাকলে তা অবিলম্বে এনটিএ কর্তৃপক্ষকে জানানো জরুরি।





