ভারতে কবে থেকে শুরু রোজা? নাখোদা মসজিদ থেকে এল বড় আপডেট, বদলে গেল সব হিসেব!

বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র মাস রমজান (Ramadan 2026)। সৌদি আরবে ইতিমদধ্যেই বুধবার থেকে রোজা শুরু হয়ে গেলেও, ভারতে বুধবার ভোরে সেহরি করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাতে ভারতে পবিত্র চাঁদের দেখা না মেলায় রমজান শুরুর দিনক্ষণ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে এবার ভারতের রমজান শুরু ও ইদ-উল-ফিতর নিয়ে বড় তথ্য দিল কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদ কর্তৃপক্ষ।

কবে থেকে ভারতে রোজা শুরু?
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের শুরু সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। নাখোদা মসজিদ কর্তৃপক্ষের মতে, “বুধবার সন্ধ্যায় যদি পবিত্র চাঁদের দেখা মেলে, তবে আমরা আশাবাদী যে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই ভারতে প্রথম রোজা রাখা শুরু হবে।” আজ চাঁদ দেখা গেলেই আনুষ্ঠানিকভাবে রমজান মাসের ঘোষণা করা হবে।

সম্ভাব্য ইদের দিনক্ষণ
গণনা অনুযায়ী, যদি ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়, তবে এক মাস সিয়াম সাধনার পর ১৮ মার্চ এই পবিত্র মাস শেষ হবে। সেক্ষেত্রে খুশির ইদ বা ইদ-উল-ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১৯ অথবা ২০ মার্চ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

সৌদি আরবের সঙ্গে সময়ের পার্থক্য
উল্লেখ্য, সৌদি আরবে মঙ্গলবার (১৭ মার্চ) রাতেই চাঁদ দেখা যাওয়ায় সেখানে বুধবার থেকে রোজা শুরু হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত সৌদি আরবের একদিন পর ভারত, পাকিস্তান ও বাংলাদেশে রমজান ও ইদ পালিত হয়।

রমজানের কঠোর নিয়ম ও তাৎপর্য
দীর্ঘ এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ভোরের খাবারকে বলা হয় ‘সেহরি’ এবং সূর্যাস্তের পর উপবাস ভাঙার প্রক্রিয়াকে বলা হয় ‘ইফতার’। আধ্যাত্মিক শুদ্ধি ও সংযমের এই মাসে থুতু গেলা বা জল পান করা থেকেও বিরত থাকেন অনেকে।

বর্তমানে সারা ভারতের মুসলিমরা অধীর আগ্রহে আকাশের দিকে তাকিয়ে আছেন। বুধবার সন্ধ্যায় হিলাল কমিটির ঘোষণার পরেই পরিষ্কার হয়ে যাবে কবে থেকে শুরু হচ্ছে ইবাদতের এই মাস।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy