৫০ পেরিয়েও বন্ধ হচ্ছে না ঋতুচক্র? উপেক্ষা না করে ডাক্তারের পরামর্শনিন

বয়স পঞ্চান্ন ছুঁইছুঁই হলেই যে বিষয়টি নারীদের ভাবায়, তা হলো ঋতুবন্ধ। এর কারণে অনেকেই অবসাদে ভোগেন। কিন্তু এটিও তো ঠিক যে, ঋতুবন্ধ একটি অত্যন্ত স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার সন্মুখীন আপনাকে এক দিন না এক দিন হতেই হবে!

জন্মের সময় প্রত্যেক নারীর ডিম্বাশয় প্রায় ১০ লক্ষ ডিম্বাণু থাকে। ঋতুস্রাব শুরু হওয়ার পর থেকেই শরীর এই ডিম্বাণুগুলো এক এক করে ছাড়তে থাকে, বয়স ৩০ পেরোনোর পর সংখ্যাটা কমতে থাকে। ৪০-এর পর আরো দ্রুত হারে কমে ডিম্বাণুর সংখ্যা। এর সঙ্গে কমে আসে সন্তানধারণের সম্ভাবনাও।

ঋতুবন্ধ হওয়ার অর্থ হচ্ছে ডিম্বাণু নিঃশেষিত এবং সেই কারণেই ডিম্বাশয়ে আর ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন তৈরি হচ্ছে না। এক বছর টানা ঋতুস্রাব না হলে ধরে নিতে হবে যে ঋতুবন্ধ হয়ে গেছে। স্ত্রীরোগ চিকিৎসকদের মতে, নারীদের গড়ে ৫১ বছর বয়সে ঋতুবন্ধ হয়। মূলত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যই অধিকাংশ নারীর ‌ঋতুবন্ধ হয়। তবে অনেকের ক্ষেত্রেই ধূমপান, গর্ভ-নিরোধকের অধিক ব্যবহার, বাড়তি ওজন ঋতুবন্ধ পিছিয়ে যায়।

আর কী কী কারণে পিছিয়ে যেতে পারে ঋতুবন্ধ?

>> স্ত্রীরোগ চিকিৎসকদের মতে, জিনগত কারণে ঋতুবন্ধ সঠিক সময়ে নাও হতে পারে। যাদের মায়েদের ঋতুবন্ধ দেরিতে হয়েছে, সেই মহিলাদের ক্ষেত্রেও একই সম্ভাবনা থাকে।

>> বাড়তি ওজনের কারণেও এমনটা হতে পারে। শরীরে অতিরিক্ত মেদ থাকলে সেই মেদ থেকে ইস্ট্রোজেন তৈরি হয় তাই স্বাভাবিক ভাবেই ঋতুবন্ধ পিছিয়ে যায়।

>> থাইরয়েডের সমস্যা থাকলে ঋতুবন্ধ দেরিতে হতে পারে।

>> যেসব নারীর শরীরে ইস্ট্রোজেন উৎপাদনের হার বেশি তাদের ক্ষেত্রেও দেরিতে ঋতুবন্ধ হয়। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বেশি বার যারা অন্তঃসত্ত্বা হয়েছেন, তাদের ঋতুবন্ধ দেরিতে হয়েছে।

>> যেসব নারীর যৌনজীবন নিয়মিত, তাদেরও ঋতুবন্ধ দেরিতে হতে পারে।

শরীরের অবস্থা বুঝে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন আদৌ ক্যানসারের ঝুঁকি আছে কিনা। তবে এ কথাও ঠিক যাদের দেরিতে ঋতুবন্ধ হয়, তাদের হৃদ্‌রোগ ও অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।

চিকিৎসকরা জানাচ্ছেন, এ ঋতুবন্ধ দেরিতে হলে নারীদের মূত্রথলি, জরায়ু এবং স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে। আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির করা সমীক্ষাতেও একই কথা বলা হয়েছে। ৫৫ পেরিয়ে গেলেও যদি আপনার ঋতুস্রাব বন্ধ না হয় সে ক্ষেত্রে এক বার চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy