হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক হবে যে ফিচার দিয়ে? জানতে হলে পড়তে হবে

কম্পিউটার চালু করলেই পাসওয়ার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এর ফলে একই কম্পিউটারের একাধিক ব্যবহারকারীর কাছে হোয়াটসঅ্যাপে থাকা সব তথ্য প্রকাশ হয়ে পড়ে। সমস্যা সমাধানে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য স্ক্রিন লক সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তিগত তথ্যও নিরাপদ রাখা যায়। কম্পিউটারে হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।

স্ক্রিন লক সুবিধা চালুর জন্য প্রথমে কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে বাঁ দিকের ওপরে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করে সেটিংস অপশন নির্বাচন করতে হবে। এরপর প্রাইভেসি বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠার নিচে থাকা ‘স্ক্রিন লক’ অপশন নির্বাচন করতে হবে। এবার হোয়াটসঅ্যাপের নির্দেশনা অনুসরণ করে ৬ থেকে ১২৮ অক্ষরের মধ্যে পাসওয়ার্ড লিখে ‘ওকে’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর কতক্ষণ পর হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক হবে সে সময় নির্ধারণ করলেই হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক সুবিধা চালু হয়ে যাবে। স্ক্রিন লক হয়ে গেলে পাসওয়ার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। ফলে আপনার অবর্তমানে অন্য কেউ কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপের তথ্য জানতে পারবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy