মাছ ধোয়ার পর হাতে আঁশটে গন্ধ থেকে যায়। অনেক সময় শত চেষ্টা করলেও এই গন্ধ সহজে দূর হতে চায় না। তবে পাঁচটি টোটকা জানলেই এই গন্ধ সহজে দূর করা যায়।
টুথপেস্ট: টুথপেস্ট ব্যবহার করেও সহজে মাছের গন্ধ দূর করা যায়। এর জন্য দুই হাতে ভালো করে টুথপেস্ট মেখে নিন। তারপর ভালো করে হাত ধুয়ে ফেলুন।
কফি পাউডার: কফি পাউডার দিয়ে হাত ধুলে সহজেই এই গন্ধ দূর করা যায়। এর জন্য খুব সামান্য পরিমাণে কফি নিন। এবার হাতে ভালো করে ঘষে ধুয়ে নিন। এতেই দূর হবে মাছের গন্ধ।
বেকিং সোডা: মাছের গন্ধ দূর কররার আরেকটি সেরা উপায় হল বেকিং সোডা। এক চামচ বেকিং সোডা ও ভিনিগারের মিশ্রণ হাতে মেখে নিন। এরপর ভালো করে হাত ধুয়ে ফেলুন।
পাতিলেবু: পাতিলেবুও মাছের আঁশটে গন্ধ দূর করতে দারুণ কাজ দেয়। তাই পাতিলেবুর রস হাতে মেখে নিন ভালো করে। এরপর সাবান দিয়ে হাত ধুলেই দূর হবে সব গন্ধ।
হলুদ ও তেল: মাছ ধোয়ার পর হাত ধুয়ে নিন। এবার হাত শুকিয়ে ভালো করে তেল ও হলুদ মেখে নিন। তারপর আরেকবার সাবান দিয়ে হাত ধুয়ে নিলেই পরিস্কার হবে আপনার হাত।