শুধু নেশা নয়, পান পাতায় লুকিয়ে আছে একাধিক রোগ মুক্তির চাবিকাঠি!

খাবার শেষে অনেকেই পান খান, যেন শেষ পাতে তৃপ্তি এনে দেয় এই পাতাটি। তবে এমন মানুষও আছেন, যারা দিনভর পান চিবোতে ভালোবাসেন। সকাল-বিকাল এক খিলি পান না হলে যেন তাদের চলেই না। অনেকের ধারণা, পানের নেশা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে এই পাতার কিন্তু বেশ কিছু মূল্যবান উপকারী দিকও রয়েছে, যা হয়তো অনেকেরই অজানা।

আসুন, জেনে নেওয়া যাক পান পাতার কিছু স্বাস্থ্যগুণ:

১. হাঁপানি কমায়: পান পাতা হাঁপানি, সর্দি-কাশি এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের রোগ নিরাময়ে সাহায্য করতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রে বহু যুগ ধরে পান একটি গুরুত্বপূর্ণ ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শ্বাসযন্ত্রকে সুস্থ ও সতেজ রাখতে তাই নিয়মিত পান খাওয়ার অভ্যাস করাই যেতে পারে।

২. সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে: পান পাতায় অ্যান্টি-হাইপারগ্লাইসেমিক যৌগ পাওয়া যায়। এই উপাদানটি রক্তের গ্লিসেমিক ইনডেক্স নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা সহজে বাড়তে পারে না। টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত রোগীরা পান পাতা চিবোলে অনেকটাই উপকার পেতে পারেন।

৩. স্ট্রেস ও মানসিক চাপ কমায়: আধুনিক জীবনে স্ট্রেস ও মানসিক চাপ একটি সাধারণ সমস্যা। এর ফলে অনেকেই ক্লান্ত ও দুর্বল বোধ করেন, কাজে মনোযোগ হারাতে পারেন। এই সময় একটি পান পাতা চিবোলে কিন্তু উপকার পাওয়া যায়। পান পাতায় থাকা ফেনোলিক যৌগ মন ও শরীর উভয়কেই শান্ত রাখতে সাহায্য করে।

৪. কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে: শরীরের পিএইচ ভারসাম্য ঠিক না থাকলে কোষ্ঠকাঠিন্যের মতো রোগ দেখা দিতে পারে। পান পাতা অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর। এটি শরীরের পিএইচ ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজমের সমস্যা দূর করে। এর ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে যায়। নিয়মিত পান পাতার রস পান করতে পারলে এই সমস্যা আর ভোগায় না।

৫. মুখের স্বাস্থ্য ভালো রাখে: পান পাতা মুখের ভিতরে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলতে সাহায্য করে। পাশাপাশি এটি মুখের দুর্গন্ধও দূর করে। তাই নিয়মিত পান পাতা খেলে মুখের ভিতরে আর দুর্গন্ধ হয় না। এছাড়াও, এটি দাঁত ও মাড়ির ক্ষতি কমাতেও সাহায্য করে।

পাঠকদের প্রতি: এই প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা তথ্যের ভিত্তিতে কোনও পদক্ষেপ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে যে কোনও প্রশ্ন বা সমস্যার সমাধানে সর্বদা চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy