লাল নয়, সবুজ টমেটোতেই লুকিয়ে রোগ মুক্তির চাবিকাঠি! বাতের ব্যথা থেকে ক্যানসার— সারাবে ৫ সমস্যা

শীতকাল আসতেই বাজারে কাঁচা টমেটোসহ নানা ধরনের শাক-সবজির সমাহার দেখা যায়। সব ধরনের সবজিই শরীরের জন্য উপকারী হলেও, বর্তমানে সহজলভ্য কাঁচা বা সবুজ টমেটো স্বাস্থ্যের জন্য পাকা টমেটোর চেয়েও বেশি উপকারী বলে প্রমাণিত। রান্নায় ব্যবহার ছাড়াও সালাদ হিসেবেও এই টমেটো খাওয়া যায়।

কাঁচা টমেটোর ৫ স্বাস্থ্য উপকারিতা:

১. হাড়ের স্বাস্থ্য উন্নত করে: এক কাপ (২৪০ গ্রাম) কাঁচা টমেটোতে প্রায় ১৫ মাইক্রোগ্রাম ভিটামিন কে এবং প্রায় ৪৫ মিলিগ্রাম ফসফেট খনিজ থাকে। এই দুটি উপাদানই বাতের ব্যথা কমাতে এবং হাড় ক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: সবুজ টমেটোতে ভিটামিন সি-এর পরিমাণ পাকা টমেটোর চেয়েও বেশি। এই ভিটামিন সি শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলে, ফলে সর্দি-কাশির মতো সাধারণ অসুস্থতার বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। পাশাপাশি এটি হাড়, দাঁত, মাড়ি এবং ত্বকের জন্যও উপকারী।

৩. ক্যানসার প্রতিরোধ: কাঁচা ও পাকা উভয় টমেটোতেই লাইকোপিন (Lycopene) নামের অ্যান্টি-অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে, টমেটোর লাইকোপিন প্রস্টেট, কলোরেকটাল ও পেটের ক্যানসার রোধে বিশেষ ভূমিকা পালন করে।

৪. কার্সিনোজেনের প্রভাব কমায়: কাঁচা টমেটোতে কিউমেরিক (Coumaric) ও ক্লোরোজেনিক অ্যাসিডের মতো শক্তিশালী উপাদান থাকে, যা কার্সিনোজেনের (Carcinogen) প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। এর ফলে ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়।

৫. ধূমপানের আসক্তি কমায়: যারা একান্তই ধূমপান ছাড়তে পারছেন না, তারা নিয়মিত কাঁচা টমেটো খেলে ধূমপানের আসক্তিও কমতে শুরু করতে পারে বলে গবেষণায় দেখা গেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy