রাতে ঘুমানোর আগে পা ধোয়া কেন জরুরি?

নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা স্বাস্থ্যের পক্ষে উপকারী, কারণ শরীর নোংরা থাকলে বিভিন্ন জীবাণু সহজেই সংক্রমণ ছড়াতে পারে। আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে পা সব থেকে বেশি নোংরা হয় এবং একে ছত্রাক-ব্যাকটেরিয়ার আবাসস্থল বলা চলে। চর্ম বিশেষজ্ঞের মতে, নিয়মিত পা না ধুয়ে বিছানায় ঘুমালে শারীরিক বিভিন্ন অসুখের সম্ভাবনা বেড়ে যায়। সেইসঙ্গে পায়ের চামড়া ওঠা, চুলকানি, ঘা, র‌্যাশ, আঙুলের ফাঁকে ফাঙ্গাল ইনফেকশনসহ বিভিন্ন চর্মরোগ হতে পারে।

তাই রাতে ঘুমানোর আগে ভালো করে পা ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এর ফলে আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকার পাবেন:

১. রক্ত সঞ্চালন বাড়বে রাতে ঘুমাতে যাওয়ার আগে পা ধুয়ে ঘুমালে দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এই অভ্যাসটি পায়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

২. ত্বকের মৃত কোষ দূর হবে নিয়মিত এই অভ্যাস পায়ের ত্বকে সৃষ্টি হওয়া মৃত কোষ দূর করে। এর ফলে পা মসৃণ ও কোমল হবে এবং পা ফাটা সমস্যা দূর হতে পারে।

৩. জয়েন্ট এবং পেশী ব্যথা সারবে আমাদের পা পুরো শরীরের ওজন বহন করে। টাইট বা ভুল মাপের জুতা পরাসহ বিভিন্ন কারণে পায়ে ব্যথা হতে পারে। রাতে হালকা গরম জলে পা ধুলে আপনি আরাম পাবেন। এতে পায়ের জয়েন্ট এবং পেশীগুলো স্বাচ্ছন্দ্যবোধ করে, যার ফলে ব্যথা উপশম হয়।

৪. শারীরিক তাপমাত্রা বজায় থাকবে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, শরীরের তাপমাত্রা বজায় রাখতে নিয়মিত এভাবে পা ধোয়া উচিত। সারাদিন জুতা পরার কারণে পায়ের তাপ বেড়ে যায়। ঘুমানোর আগে পা ধুলে তাপমাত্রা স্বাভাবিক হয়, ফলে রাতে আরও ভালো ঘুম হবে।

৫. খারাপ গন্ধ দূর করে অনেক সময় জুতা পরার কারণে পা ঘামে এবং দুর্গন্ধ সৃষ্টি হয়। রাতে ঘুমানোর আগে ভালো করে গরম জলে পা ধুলে এই দুর্গন্ধ মুহূর্তেই দূর হবে

৬. বায়ু প্রবাহ হবে ভালোভাবে সারাদিন পা জুতার মধ্যে বন্ধ থাকায় ছত্রাক-ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে। রাতে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে নিলে পায়ের তলায় বায়ু প্রবাহ ভালোভাবে ঘটবে। এতে পা ও মস্তিষ্ক বিশ্রাম পায়। নিয়মিত পা ধুয়ে ঘুমালে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং সকালে ঘুম থেকে উঠলে পায়ে ব্যথা বা অবশভাব থাকবে না

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy