মানুষের বয়স বাড়লে শরীরের মধ্যে পরিবর্তন ঘটে? চিকিৎসকদের মতামত নিতে ভুলবেন না

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রোগ বাসা বাঁধে শরীরে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো রোগগুলো হয় নিত্যসঙ্গী। এমনই একটি প্রবণতা হলো কুঁজো হয়ে যাওয়া। বেশি বয়সে অনেককেই কুঁজো হয়ে হাঁটতে দেখা যায়। কিন্তু কেন হয় এমনটা?

অনেকেই মনে করেন, কুঁজো হওয়া একটি বয়সজনিত সমস্যা। এটি কারোর হয়। আবার কারোর হয় না। আসলে কিন্তু তেমনটা নয়। পিঠে কুঁজো হওয়ার পেছনে একটি বড় কারণ হলো মেরুদণ্ডের সমস্যা।

শরীরের একটি প্রধান অঙ্গ‌ মেরুদণ্ড। এতে থাকা বিশেষ তরল শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ বজায় রাখে। মেরুদণ্ডের হাড় দুর্বল হয়ে গেলে ধীরে ধীরে তা সামনের দিকে বেঁকে যায়। ফলে শিরদাঁড়াটা বেঁকে কুঁজের মতো দেখায়‌‌। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে কিফোসিস বলে।

সাধারণত হাড় দুর্বল হলে এই রোগটি হয়। তাই খাদ্যতালিকায় এমন খাবারগুলো রাখুন যা হাড় মজবুত রাখতে সাহায্য করে। দুধ, দই জাতীয় দুগ্ধজাত দ্রব্য হাড়ের সমস্যা সারাতে উপকারি ভূমিকা রাখে।

হাড় শক্তিশালী করতে চাইলে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। এমন খাবারের মধ্যে রয়েছে দুগ্ধজাত খাবার, বাদাম, ব্রকলি, স্যালমন, সার্ডিন, টফু ইত্যাদি। হাড়ের শক্তির জন্য ক্যালসিয়াম অপরিহার্য একটি উপাদান।

শরীরে কার্যকরভাবে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ভিটামিন ডি। খাদ্যতালিকায় রাখুন তৈলাক্ত মাছ, মাশরুম, ডিম, দুধ ও সিরিয়ালের মতো খাবার। সূর্যের আলো ভিটামিন ডি’র ভালো উৎস।
নিয়মিত শরীরচর্চা খুবই জরুরি। হাঁটা, জগিং ও সিঁড়ি ব্যবহার করে ওঠা-নামার মতো ব্যায়াম করা যেতে পারে। এসব ব্যায়ামের মাধ্যমে হাড় শক্তিশালী হয়। পাশাপাশি হাড়ের ক্ষয় কমে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy