ব্যস্ত জীবনেও ত্বকের যত্ন নিন ঘরে তৈরি নাইট ক্রিম দিয়ে

সারাদিনের কর্মব্যস্ততা আমাদের শরীর ও মনকে ক্লান্ত করে তোলে। এর প্রভাব পড়ে আমাদের ত্বকের উপরেও। ধুলো, দূষণ এবং পর্যাপ্ত পরিচর্যার অভাবে ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারায় এবং অল্প বয়সেই বলিরেখা ও অন্যান্য সমস্যা দেখা দিতে শুরু করে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারের বিভিন্ন নাইট ক্রিম ব্যবহার করেন। তবে অনেক সময় এইসব ক্রিম আশানুরূপ ফল দিতে পারে না। তাই ত্বককে সতেজ ও সুন্দর রাখতে ঘরেই তৈরি করে নিতে পারেন কিছু প্রাকৃতিক নাইট ক্রিম। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি সহজ উপায়-

১. আপেল, অলিভ অয়েল, হলুদ ও লেবুর রস:

ত্বকের যত্নে আপেলের গুণাগুণ অনেক। একটি আপেল সিদ্ধ করে নিন। এরপর তার সাথে সামান্য অলিভ অয়েল, এক চিমটি হলুদ গুঁড়ো এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিমটি মুখে মেখে নিন। এটি ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করবে।

২. অ্যাভোকাডো ও দই:

পাকা অ্যাভোকাডো এবং এক চামচ টক দই একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণটি ত্বকের অ্যান্টি-এজিং এর জন্য খুবই উপকারী। নিয়মিত ব্যবহারে ত্বকের তারুণ্য বজায় থাকে।

৩. অলিভ অয়েল, নারকেল তেল ও ভিটামিন ই:

অলিভ অয়েল ও নারকেল তেল সমপরিমাণে মিশিয়ে নিন। এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। রাতে এই ক্রিম ব্যবহার করলে ত্বক কোমল ও মসৃণ থাকবে। এছাড়াও, চোখের নিচের কালো দাগ কমাতেও এটি সাহায্য করে।

৪. অ্যালোভেরা জেল, ল্যাভেন্ডার অয়েল ও প্রিমরোজ অয়েল:

এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ ল্যাভেন্ডার অয়েল এবং দুই ফোঁটা প্রিমরোজ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটি মুখে লাগান। এটি ত্বককে টানটান করে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

এই ঘরোয়া নাইট ক্রিমগুলো তৈরি করা যেমন সহজ, তেমনই এগুলো ত্বকের জন্য খুবই উপকারী। তাই বাজারের রাসায়নিক যুক্ত ক্রিমের বদলে একবার এই প্রাকৃতিক উপায়গুলো ব্যবহার করে দেখুন, আপনার ত্বক অবশ্যই উপকৃত হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy