বিস্কুট খাচ্ছেন? সাবধান! ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ

বিকেলের হালকা খিদে মেটানো হোক কিংবা হঠাৎ আসা মেহমানদের জলদি আপ্যায়ন, বিস্কুট আমাদের অনেকেরই প্রথম পছন্দ। অফিসের ব্যাগেও ছোট্ট একটা বিস্কুটের প্যাকেট থাকে, যাতে কাজের ফাঁকে সহজেই কিছু খেয়ে নেওয়া যায়। তবে এই সহজলভ্য খাবারটিই আপনার জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ, এমনটাই জানাচ্ছে একটি গবেষণা।

ক্যান্সার এপিডেমিওলজি, বায়োমার্কাস অ্যান্ড প্রিভেনসন্স নামের একটি মার্কিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বিস্কুটকে ক্যান্সারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত পরিমাণে বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা, ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। এর প্রধান কারণ হলো বিস্কুটে থাকা ময়দার আধিক্য। ময়দা তৈরির প্রক্রিয়ায় ফাইবার প্রায় সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, যার ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে শরীরে মেদ জমে ওজনও বাড়তে শুরু করে।

অন্যদিকে, আরেকটি গবেষণায় উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। সুইডেনে ৬০ হাজারেরও বেশি নারী পেটের নানা সমস্যায় আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের মধ্যে বেশির ভাগেরই অতিরিক্ত পরিমাণে বিস্কুট খাওয়ার অভ্যাস রয়েছে।

সুইডেনের কারোলিন্সকা ইনস্টিটিউটের গবেষকরা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত পরিমাণে বিস্কুট খাওয়ার ফলে নারীদের গর্ভাশয়ে ক্যান্সার বা টিউমার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, বিস্কুটে থাকা উচ্চ মাত্রার চিনি, কৃত্রিম ফ্যাট এবং অন্যান্য রাসায়নিক উপাদান শরীরের জন্য ক্ষতিকর। তাই বিস্কুট খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মাঝেমধ্যে অল্প পরিমাণে খাওয়া গেলেও, নিয়মিত এবং অতিরিক্ত পরিমাণে বিস্কুট খাওয়ার অভ্যাস ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। সুস্থ থাকতে হলে বিস্কুটের পরিবর্তে ফল, বাদাম বা অন্যান্য স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy