চোখের নিচে ফোলাভাব একটি সাধারণ সমস্যা, যা বিভিন্ন কারণে দেখা দিতে পারে। ঘুম কম হওয়া থেকে শুরু করে অ্যালার্জি, এমনকি অতিরিক্ত কান্নাকাটির ফলেও চোখের নিচে ফোলাভাব হতে পারে। এই কারণে মুখশ্রী দেখতে ক্লান্ত ও অস্বাভাবিক লাগে। অনেকেই এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন, যা অনেক সময় খুব একটা ফল দেয় না।
তবে অবাক করার বিষয় হলো, এই সমস্যার সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই! হ্যাঁ, অতিপরিচিত লবণই চোখের নিচের ফোলাভাব নিমিষেই কমিয়ে দিতে পারে। আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক চোখের ফোলাভাব কমাতে লবণ ব্যবহারের সহজ পদ্ধতি:
প্রথমে সামান্য লবণের সঙ্গে আপনার পছন্দের ফেসিয়াল অয়েল (যেমন জলপাই তেল বা বাদাম তেল) মেশান। এরপর একটি কটন প্যাড বা তুলোর বল নিয়ে সেই লবণ মিশ্রিত তেলে ডুবিয়ে নিন। অতিরিক্ত তেল হালকাভাবে চিপে নিয়ে তুলাটা বন্ধ চোখের উপর রাখুন।
তুলাটা প্রায় ১০-১৫ মিনিট চোখের উপর রেখে বিশ্রাম করুন। এরপর ঠান্ডা জল দিয়ে আলতোভাবে মুখটা ধুয়ে ফেলুন। দিনে দুবার এই পদ্ধতি অনুসরণ করলে খুব দ্রুত চোখের ফোলাভাব কমে যাবে এবং আপনি ফিরে পাবেন প্রাণবন্ত চেহারা।
লবণ ত্বকের অতিরিক্ত জল শোষণ করতে সাহায্য করে, যা চোখের নিচের ফোলাভাব কমাতে অত্যন্ত কার্যকর। অন্যদিকে, ফেসিয়াল অয়েল ত্বককে ময়েশ্চারাইজ করে এবং লবণের কারণে ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। এই সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি সহজেই চোখের নিচের ফোলাভাব থেকে মুক্তি পেতে পারেন এবং ফিরে পেতে পারেন আপনার স্বাভাবিক সৌন্দর্য।