গৃহস্থালি পরিষ্কারের জিনিসগুলো একসঙ্গে রাখলে যেসব বিপদ হতে পারে, জেনেনিন আর সতর্ক থাকুন

ঘরের মেঝে, আসবাবপত্র, রান্নাঘর ঝকঝকে রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক স্প্রে, ব্লিচিং এবং পাউডার ব্যবহার করা হয়। এই জিনিসগুলো ব্যবহার শেষে ঠাঁই হয় রান্নাঘরের বেসিনের নিচে। আপনিও কি ঘর পরিষ্কারের এই উপকরণগুলো একসঙ্গে রাখেন?

উত্তর যদি হ্যাঁ হয়, তবে আজকের পর এই কাজটি কখনোই করবেন না। কারণ এই পরিষ্কারকগুলো একসঙ্গে রাখার ফলে অপ্রত্যাশিত কোনো বিপদ ঘটতে পারে। পড়তে পারেন বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে।

ডেইলি মিরর এক প্রতিবেদনে বলেছে, চলতি সপ্তাহে একটি বাড়িতে টয়লেটের পাইপে কিছু একটা আটকে যায়। বাড়ির গৃহিণী টয়লেটের ঢাকনা খুলে সেটি সারানোর চেষ্টা করেন। এজন্য তিনি কেমিক্যাল উপাদান ব্যবহার করেন।

ওই গৃহিণী টয়লেটে কেমিক্যালের ব্লিচ ঢেলে দেন। কিছুক্ষণ পর তাদের চোখ ও গলা জ্বালাপোড়া করতে থাকলে তারা বাড়িতে থেকে বেরিয়ে পড়েন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

ঘর পরিষ্কারক অন্য উপাদানের সঙ্গে ব্লিচিং উপাদান মেশালে আসলে কী হয়?

ফার্নিচার, জানালাসহ ঘরের অন্যান্য জিনিস পরিষ্কারে ব্যবহৃত উপাদানে অ্যামোনিয়া এসিডের উপস্থিতি থাকলে সেখানে ব্লিচ মেশানো যাবে না। কারণ অ্যামোনিয়া ক্লোরামাইন বাষ্প সৃষ্টি করতে পারে। এর ফলে বমিভাব, কাশি, শ্বাসকষ্ট এমনকি নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন।

ভিনেগারের সঙ্গে কখনোই ব্লিচ মেশাবেন না। কারণ এই দুই উপাদানের মিশ্রণে এক ধরনের সূক্ষ্ম জীবাণু তৈরি হয়। আবার এর মাধ্যমে ক্লোরিক গ্যাসও উৎপাদন হতে পারে।

অ্যালকোহল জাতীয় উপাদান থেকেও ব্লিচিং উপাদান দূরে রাখুন। এই দুয়ের মিশ্রণে হাইড্রোক্লোরিক এসিড এবং ক্লোরোফর্ম উৎপাদন হতে পারে। ক্লোরোফর্ম ভর্তি বদ্ধঘরে আপনার মৃত্যুও হতে পারে।

এছাড়াও বাড়িতে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড এবং ভিনেগার মিশে গেলে বিষাক্ত প্যারাসেটিক এসিড উৎপন্ন হয়। এর মাধ্যমে ত্বক ও চোখের ক্ষতির কারণ হতে পারে।

সাধারণত রান্নাঘরের তাকে বিভিন্ন উপকরণের পাশাপাশি বেকিং পাউডার ও ভিনেগার স্থান পায়। যতদূর সম্ভব এই দুই উপাদান আলাদা রাখুন। কোনো কারণে এগুলো মিশে গেলে বেকিং পাউডার থেকে ফেনা উৎপন্ন হবে যা বিপজ্জনক।bs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy