কলার খোসা কি আবর্জনায় ফেলছেন? এর চমকপ্রদ ৫টি গুণ জানলে আর ভুলেও ফেলবেন না!

কলা খাওয়ার পর আমরা সাধারণত খোসাটি ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু আপনি কি জানেন, এই ‘ফেলনা’ খোসাটিই আপনার দৈনন্দিন জীবনের অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারে? পুষ্টিবিদ ও গবেষকদের মতে, কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক, দাঁত এমনকি গাছের যত্নেও সমানভাবে কার্যকর।

কলার খোসার সেরা কিছু ব্যবহার:

দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি: দাঁতের হলদেটে ভাব নিয়ে চিন্তিত? কলার খোসার ভেতরের সাদা অংশটি প্রতিদিন এক মিনিট করে দাঁতে ঘষুন। এক সপ্তাহ পর দেখবেন দাঁত হয়ে উঠেছে ধবধবে সাদা। এতে থাকা খনিজ উপাদান এনামেলের ক্ষতি না করেই দাগ দূর করে।

ব্রণ ও ত্বকের দাগ দূর করতে: কলার খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড ব্রণ কমাতে সাহায্য করে। খোসার ভেতরের অংশ ব্রণের ওপর ৫-১০ মিনিট ঘষুন। এটি ত্বকের প্রদাহ কমায় এবং কালচে দাগ দূর করে উজ্জ্বলতা বাড়ায়।

আঁচিল ও মশার কামড়: শরীরের কোনো অংশে আঁচিল থাকলে সেখানে কলার খোসা বেঁধে রাখুন, নিয়মিত করলে আঁচিল খসে পড়বে। এছাড়া মশা বা পোকা কামড়ালে চুলকানি কমাতে খোসা ঘষলে দ্রুত আরাম পাওয়া যায়।

বাগানের জৈব সার: কলার খোসা পটাশিয়ামের দারুণ উৎস। খোসা ছোট ছোট করে কেটে গাছের গোঁড়ায় দিন অথবা জলে ভিজিয়ে সেই জল গাছে দিন। গোলাপ বা অপরাজিতার মতো সপুষ্পক গাছের জন্য এটি ম্যাজিকের মতো কাজ করে।

চামড়ার জুতো ও রূপোর গয়না পালিশ: পুরোনো চামড়ার জুতো বা রূপোর গয়নার জেল্লা হারিয়ে গেলে কলার খোসা দিয়ে ঘষে দেখুন। খোসার ভেতরের তৈলাক্ত উপাদান প্রাকৃতিক পালিশ হিসেবে কাজ করে এবং নিমিষেই নতুনের মতো উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy