ওজন নিয়ন্ত্রণে রাখতে এই সময় খান রাতের খাবার, জেনেনিন

ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েট থেকে এটা সেটা বাদ দেন অনেকে। আবার খানও এটা সেটা। তবে কী খাচ্ছেন তার থেকে অনেক বেশি জরুরি কখন খাচ্ছেন? পুষ্টিবিদরা জানাচ্ছেন, সবচেয়ে ভাল ফল পেতে ডিনার সেরে ফেলুন সন্ধ্যা ৭টার মধ্যে।

যত তাড়াতাড়ি ডিনার সারবেন হজম তত ভাল হবে। আর যেকোনো কিছু যা ভাল হজমে সাহায্য করে, তা ওজন কমাতে, মেদ ঝরাতে সাহায্য করবে। সন্ধ্যা ৭টার পর থেকে মেটাবলিজম রেট কমে যায়।

একদম ভরা পেটে ঘুমাতে গেলে বুক জ্বালা, বদহজমের সমস্যা হতে পারে। এতে ঘুমের সমস্যা হবে। ঘুম ভাল না হলে শরীর খারাপ হবে। সন্ধ্যা ৭টার মধ্যে খাবার খেলে ঘুম ভাল হবে। যার সুপ্রভাব পড়বে স্বাস্থ্যে।

যারা ডায়াবেটিস বা থায়রয়েডের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে ডিনার সেরে ফেলুন। কারণ ডায়াবেটিস বা থায়রয়েড সবচেয়ে বেশি প্রভাব ফেলে হার্টের ওপর। আর তাড়াতাড়ি রাতের খাবার খেলে তা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy