আপনার শোয়ার দোষেই বুড়িয়ে যাচ্ছেন না তো, দেখুন তো একবার প্রতিবেদনটি পড়ে

অনেকের বয়স কম থাকতেও বেশি বয়স্ক দেখায়। কারণ হচ্ছে অসাবধানতা। বয়স বাড়তে থাকলে, ত্বকের যত্ন বা ঘুমের অভাবে ত্বকে বলিরেখা পড়ে। তবে আরো একটি কারণেও এই সমস্যা হয়।
রাতে ঘুমের সময় যদি ভুলভাবে শোওয়া হয়, তবে বলিরেখা পড়তে পারে সময়ের অনেক আগেই। চলুন জেনে নেয়া যাক কিভাবে-

রাতে ৭ থেকে ৮ ঘণ্টা আমরা বিছানায় থাকি। এই দীর্ঘ সময়, অনেকেরই অভ্যাস উপুড় হয়ে বালিশে মুখ গুঁজে ঘুমানোর। কেউ কেউ একপাশ ফিরেই সারাটা রাত কাটিয়ে দেন। বালিশের কভার যদি সুতির হয়, তাহলে তা আপনার কোমল ত্বকের সঙ্গে ঘষা খেতে থাকে বারবার। আর যাদের ঘরে এয়ার কন্ডিশনার চলে, তাদের ত্বক আর্দ্রতাও হারাতে আরম্ভ করে। আর এগুলো থেকেই শুরু হয় বয়সের অনেক আগেই ত্বকে বলিরেখা পড়া।

ত্বকের বলিরেখা পড়া এড়াতে তাই প্রথমে শোওয়ার ভঙ্গি বদলান। একটু উঁচু বালিশে সোজা হয়ে শোয়ার চেষ্টা করুন। দু’টি বালিশের ফাঁকে বা হাতের মধ্যে মুখ গুঁজে শোবেন না। স্যাটিন বা সিল্কের বালিশের কভার ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। এছাড়া রাতে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার মেখে ঘুমান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy