ওয়ার্কআউটের সময় জিমেই হার্টঅ্যাটাক হয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের। এরপর শুক্রবার ১১ নভেম্বর মাত্র ৪৬ বছরে জিমেই মারা যান হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। এভাবে একের পর এক মৃত্যু মনে ভয় ধরিয়েছে অনেকেরই। বিশেষ করে যারা জিম ফ্রিক, তাঁরা ভয় পাচ্ছেন যে তাঁদের পরিণতিও এরকমই হবে না তো! আবার কারও বিশ্বাস অত্যাধিক শরীরচর্চার ফলেই ঘটছে এরকম ঘটনা। চলুন জেনে নেই ডাক্তাররা কী বলছেন এই বিষয়ে।
এক সংবাদমাধ্যমকে কার্ডিওলজিস্ট বিবেক চতুর্বেদী জানিয়েছেন, ‘তুমি যখন এক্সারসাইজ করছ, তখন সবার আগে যে জিনিসটা ফলো করতে হবে তা হল ‘Not Too much, too fast’। অর্থাৎ খুব বেশি দৌড়ানো, খুব বেশি ওয়েট ট্রেনিং, খুব বেশি রিপিটস করা যাবে না। বিশেষ করে যখন তোমার বয়স বাড়ছে বা ছোটবেলা থেকে তুমি খুব একটা অ্যাটিভ নও, বা মাঝে শরীরচর্চা ছেড়ে দিয়েছিলে এবং আবার শুরু করেছ।
কোন কোন জিনিস হার্টের ক্ষেত্রে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায়?
যদিও হার্ট রিস্ক আছে কি না তা ১০০ শতাংশ অনুমানযোগ্য নয়, যে কোনও সময়তেই ঘটে যেতে পারে দুর্ভাগ্যজনক ঘটনা। তবে কিছু লাইফস্টাইলের সমস্যা বা কিছু রোগ রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। যেমন স্মোকিং, ডায়াবেটিস, হাই বিপি, হাই কোলেস্টেরল, অতিরিক্ত ওজন, অতিরিক্ত মদ্যপানের অভ্যাস, শরীরচর্চা না করা, প্রিজারভেটিভ খাবার বেশি খাওয়া, জানান ডাক্তার বিবেক।