Recipe: গরম ভাতে কলাপাতা মোড়া ছোট মাছের চচ্চড়ি! শিখেনিন বানানোর পদ্ধতি

দুপুরের রোদে ধোঁয়া ওঠা সাদা ভাত, আর তার সঙ্গে যদি থাকে কলাপাতা মোড়া ছোট মাছের চচ্চড়ি, তবে ভোজনরসিক বাঙালির আর কিছু লাগে না। গ্রাম বাংলার এই হারিযে যাওয়া স্বাদ এখন আপনার রান্নাঘরেও মিলবে খুব সহজে। দেখে নিন চটজলদি রেসিপি:

উপকরণ গুছিয়ে নিন:

  • পাঁচমিশালি ছোট মাছ: ৫০০ গ্রাম (ভালো করে ধোয়া)

  • পেঁয়াজ কুচি: ১ কাপ

  • মশলা: রসুন বাটা (১ চা-চামচ), শুকনো লঙ্কা বাটা (দেড় টেবিল চামচ), হলুদ ও ধনে গুঁড়ো।

  • অন্যান্য: পাকা টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি এবং স্বাদমতো নুন।

  • আসল ম্যাজিক: খাঁটি সর্ষের তেল (সিকি কাপ)।

  • প্রধান অনুষঙ্গ: কলাপাতা।

ধাপে ধাপে রাঁধুন:

১. মশলার মাখামাখি: প্রথমে মাছগুলো জল ঝরিয়ে একটি বড় বাটিতে নিন। এবার পেঁয়াজ কুচি, সব বাটা ও গুঁড়ো মশলা, টমেটো, কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে দিন। ওপর থেকে অনেকটা সর্ষের তেল ঢেলে হাত দিয়ে ভালো করে মেখে নিন। খেয়াল রাখবেন মশলা যেন মাছের গায়ে একদম লেপ্টে থাকে।

২. পাতা তৈরি: কলাপাতা ভালো করে ধুয়ে মুছে নিন। পাতার মাঝখানের মোটা শিরাটি একটু চিরে দিন যাতে মুড়তে সুবিধে হয়। পাতাটি চাটুর ওপর হালকা সেঁকে নিন, এতে মোড়ানোর সময় পাতা ফেটে যাবে না।

৩. পার্সেল করা: পাতার মাঝখানে মশলা মাখা মাছগুলো সুন্দর করে পাতলা করে বিছিয়ে দিন। এবার চারপাশ থেকে মুড়ে একটি পার্সেলের মতো বানিয়ে ফেলুন। প্রয়োজনে ওপর থেকে আরও একটি পাতা দিয়ে মুড়িয়ে সুতো বা টুথপিক দিয়ে আটকে দিন যাতে তেল-মশলা বেরিয়ে না আসে।

৪. ধিমে আঁচে রান্না: তাওয়া গরম করে আঁচ একদম কমিয়ে (Sim) দিন। এবার মাছের প্যাকেটটি বসিয়ে ঢাকা দিয়ে দিন। এই ধিমে আঁচে ১৫ মিনিট হতে দিন। এরপর খুব সাবধানে উল্টে দিয়ে আরও ১৫ মিনিট রাখুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy