সারাদিনের ক্লান্তি মেটাতে ‘চিকেন স্টু’র কিছু উপকার জেনেনিন

দিনভর পানাহার থেকে বিরত থাকার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। তাই এই সময়ে এমন খাবার খাওয়া উচিত, যা শক্তি জোগাবে ও শরীর চাঙ্গা রাখবে। বেশিরভাগ সময় আমরা ভাজাপোড়া বা ভারী খাবার বেছে নিই, যা শরীরের জন্য খুব একটা ভালো নয়। তবে যারা ওজন কমাতে চান বা স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন, তাদের জন্য ‘চিকেন স্টু’ হতে পারে আদর্শ একটি পদ।

কেন ‘চিকেন স্টু’ খাবেন?
চিকেন স্টু হলো একটি পুষ্টিকর ও হালকা খাবার, যা মুরগির মাংসের পাশাপাশি নানা ধরনের শাক-সবজির সমন্বয়ে তৈরি করা হয়। এটি প্রোটিন, ভিটামিন ও মিনারেলের ভালো উৎস, যা শরীরকে চাঙা রাখতে সাহায্য করে।

চিকেন স্টু তৈরির সহজ রেসিপি
উপকরণ:
মুরগির মাংস – ৫০০ গ্রাম

আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ

লেবুর রস – ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া – আধা চা চামচ

গোলমরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া – ১ চা চামচ

তেজপাতা – ২টি

এলাচ – ৩টি

লবঙ্গ – ৩টি

দারুচিনি – ১টি

কাঁচামরিচ – ৪টি

পেঁয়াজ (ছোট) – ২টি কুচানো

বরবটি – আধা কাপ

গাজর – ১টি কুচানো

আলু – ২টি কুচানো

কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ

ঘি বা মাখন – ১ চা চামচ

প্রস্তুত প্রণালী:
✅ প্রথমে মুরগির টুকরোগুলো আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, লেবুর রস ও লবণ দিয়ে ভালো করে মেরিনেট করুন এবং ১৫ মিনিট রেখে দিন।

✅ এবার একটি প্যানে ঘি বা মাখন গরম করুন। এতে লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন।

✅ এরপর গাজর, আলু, বরবটি সহ সব সবজি যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে দিন।

✅ এবার মেরিনেট করা চিকেন দিয়ে কিছুক্ষণ ভাজুন।

✅ মাংসের রং পরিবর্তন হলে এক লিটার মতো জলদিয়ে ঢেকে দিন এবং কিছুক্ষণ রান্না করুন।

✅ স্টুর ঝোল একটু ঘন করতে চাইলে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন।

✅ ব্যস, তৈরি হয়ে গেলো সুস্বাদু ও পুষ্টিকর চিকেন স্টু! এবার গরম গরম পরিবেশন করুন।

👉 স্বাস্থ্যকর খাবার দিয়ে শরীরকে সুস্থ রাখুন, সুস্বাদু ‘চিকেন স্টু’ খেয়ে দিন শেষ করুন!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy