সকালের চায়ে এক চিমটি হলুদ মিশিয়ে পান করলেই মিলবে বিশেষ এই উপকার!

চা বিলাসী বাঙালি সকাল সন্ধ্যা কিংবা বিকেলের আড্ডায়। চা ছাড়া চলেই না। অনেকের তো এক কাপ চায়ে সারাদিনের অবসাদ কেটে যায়। মধু চা, লেবু চা, দুধ চা, তুলসি চা কত ধরনের চা ই না খেয়ে থাকেন। তবে চায়ের সঙ্গে হলুদ মিশিয়ে খেতে পারেন।

বিশেষ করে সকালের চায়ে এক চিমটি হলুদ মেশাতে পারেন। এর রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা। ত্বকের উজ্জ্বলতা বাড়ানড় সঙ্গে সঙ্গে হজম ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সেই সঙ্গে স্মৃতিশক্তির বিকাশ ঘটায়, ওজন নিয়ন্ত্রণ করে, মাথার খুশকি সমস্যা দূর করে,আর্থারাইটিসের ব্যথা কমায়।

হলুদ এই চায়ের আরো কিছু স্বাস্থ্য উপকারিতা জেনে নিন-

দৃষ্টিশক্তি ভালো হয়
দৃষ্টিশক্তি বৃদ্ধিতে বিশেষ খুবই উপকারী উপাদান হল হলুদ। হলুদ চা পানে চোখের রেটিনাকে রক্ষা করে। ফলে দৃষ্টিশক্তি হারানোর ভয় থাকেনা।

রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়
হলুদে উপস্থিত কারকিউমিন রক্তে জমতে থাকা কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
নিয়মিত হলুদ চা পান করলে ত্বক দীর্ঘদিন তার উজ্জ্বলতা ধরে রাখতে সক্ষম হয়।

ক্যান্সারের ঝুঁকি কমায়
হলুদের ভেতরে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ ও অ্যান্টি অক্সিডেন্ট শরীরে ক্যান্সারের কোষ জন্মাতে দেয় না।

কীভাবে বানাবেন হলুদ চা?
প্রথমে একটি পাত্রে এক কাপের একটু বেশি পরিমাণ জল নিয়ে ফুটিয়ে নিন। এরপর এতে এক চিমটি হলুদ মেশান। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ছেঁকে কাপে ঢেলে নিন। এবার এর সঙ্গে গোলমরিচ, লেবুর রস ও মধু মিশিয়ে নিন। ব্যাস, আপনার হলুদ চা তৈরি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy