শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে মিলবে অনেক উপকার, আপনি ট্রাই করেছেন কখনো?

ময়লা চুল পরিষ্কার করার জন্য সবাই শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুল পরিষ্কার, সিল্কি ও শাইনি হয়। তবে শুধু শ্যাম্পু নয়, এর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করলে মিলবে আশ্চর্য উপকার। চিনি শরীরের জন্য ক্ষতিকারক হলেও এটি চুলের সৌন্দর্য বাড়াতে অনেক সাহায্য করে।

ব্রিটেনের বিখ্যাত চর্মরোগ বিশেষজজ্ঞ ডা. ফ্রান্সেসকা ফুসকো ওয়েক্সলার বলেন যে, শ্যাম্পু করার সময় যদি শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করা যায়, তাহলে চুল খুব মজবুত, ঘন ও পরিষ্কার থাকবে। ফলে চুল আগের থেকে বেশি শাইনি এবং দেখতে সুন্দর লাগবে। সাধারণ শ্যাম্পু ব্যবহার করার পর দেখবেন চুলে কোনো শাইনি ভাব আসবে না। যদি চিনি মিশিয়ে শ্যাম্পু ব্যবহার করেন, তবে দেখবেন চুল সুন্দর, পরিষ্কার এবং আদ্রতা সম্পন্ন হয়ে গেছে।

চুলের গ্রোথ কীভাবে বৃদ্ধি পাবে তা নিয়ে আরো অনেক পরীক্ষা করেছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে অন্য একজন বিশেষজ্ঞ মারি ক্লেয়ার বলেছেন, যদি নিয়মিত শ্যাম্পুর সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে তা যদি মাথায় ধীরে ধীরে ম্যাসাজ করা যায়, তাহলে মাথার থেকে খুশকি দূর হয়ে যাবে।

চিনি এমন একটি উপাদান যার ভালো এবং মন্দ দুটো দিকই আছে। শুধুমাত্র মিষ্টি বানানো আর চুলের গ্রোথ বৃদ্ধির জন্যই এই উপাদানটি প্রয়োজন হয় না। এই উপাদানটি ত্বকের নানা সমস্যার সমাধান করতেও সাহায্য করে। নিয়মিত যদি চিনি দিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন তাহলে ডার্ক সার্কেল, কালো দাগ, ব্রণ ইত্যাদি সমস্যা মিটে যাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy