শুধু একটি চামচেই জানা যাবে শরীরে রোগ বাসা বেঁধেছে কি না! জানুন সহজ পদ্ধতি

পেটের সমস্যা হোক কিংবা ফুসফুসের, এই ধরনের ছোটখাটো রোগকে আমরা অনেকেই তেমন গুরুত্ব দিই না। সময়ের অভাবের অজুহাতে অনেক সময় ক্লিনিকে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষাও করানো হয়ে ওঠে না। অথচ এই সামান্য অবহেলাই ভবিষ্যতে বড় রোগের কারণ হতে পারে। তবে এবার ঘরোয়া পদ্ধতিতেই জেনে নেওয়া যাবে আপনার শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কি না। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। এই পরীক্ষার জন্য প্রয়োজন কেবল একটি চামচ এবং একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট।

পরীক্ষাটি করার জন্য প্রথমে একটি চামচ নিন এবং সেটিকে জিভের উপর চেপে ধরুন। খেয়াল রাখবেন যাতে আপনার লালা চামচটিতে ভালোভাবে লাগে। এরপর লালা মাখা চামচটি একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে নিন। প্যাকেটটি এক মিনিটের জন্য টেবিল ল্যাম্পের আলো অথবা সূর্যের আলোর নীচে রেখে দিন।

এক মিনিট পর চামচটি বের করে ভালো করে লক্ষ্য করুন। যদি দেখেন চামচে কোনও দাগ নেই এবং কোনও দুর্গন্ধও বেরোচ্ছে না, তাহলে বুঝবেন আপনি ভেতর থেকে সুস্থ। কিন্তু যদি চামচ থেকে দুর্গন্ধ বের হয়, তবে তা লিভার অথবা ফুসফুসের সমস্যার ইঙ্গিত হতে পারে। যদি মিষ্টি গন্ধ পান, তাহলে ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে। আর যদি ঝাঁঝালো গন্ধ পান, তবে তা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।

এছাড়াও, চামচে হালকা হলুদ বা সাদা রঙের দাগ দেখা গেলে থাইরয়েডের সমস্যা ধরে নেওয়া যেতে পারে। হালকা বেগুনি রঙের দাগ বুকে কফ জমে থাকা বা উচ্চ কোলেস্টেরলের ইঙ্গিত দেয়। কমলা রঙের দাগ দেখা গেলে তা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।

চামচের এই পরীক্ষার পর যদি উপরে উল্লিখিত কোনও গন্ধ বা রং দেখতে পান, তাহলে আর দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এই ঘরোয়া পদ্ধতি শুধুমাত্র একটি প্রাথমিক ধারণা দিতে পারে, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া অপরিহার্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy