শুকনো নয়, ভেজানো কিসমিসেই জাদু! কোষ্ঠকাঠিন্য, রক্তস্বল্পতা দূর হবে ওষুধ ছাড়াই

কিসমিস (Raisin) কেবল আয়রনের ঘাটতি দূর করে রক্তে লাল রক্তকণিকার পরিমাণই বাড়ায় না, বরং এটিকে সঠিকভাবে খেলে আরও বহু উপকার মেলে। বিশেষজ্ঞদের মতে, শুকনো কিসমিস খাওয়ার চেয়ে সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে এর পুষ্টিগুণ কয়েক গুণ বেড়ে যায়।

কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।

উপকার পেতে কিসমিস খাওয়ার সেরা উপায়:

 

সবচেয়ে ভালো উপায় হল: সারারাত এক গ্লাস জলে কিসমিস ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে খালি পেটে সেই কিসমিসগুলি খান, এবং কিসমিস ভেজানো জলটুকুও পান করুন।

ভেজানো কিসমিসের ৫টি বিশেষ উপকারিতা:

 

  1. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভেজা কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

  2. শরীর রাখে বিষমুক্ত: নিয়মিত সকালে খালি পেটে ভেজানো কিসমিস ও তার জল পান করলে চারিদিকের দূষণ থেকে শরীরকে বিষমুক্ত (Detox) করা সম্ভব হয়।

  3. কোষ্ঠকাঠিন্য ও হজমের সমাধান: এটি ফাইবারের একটি চমৎকার উৎস। প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি থেকে মুক্তি মেলে এবং হজমশক্তি বাড়ে।

  4. বশে রাখে ব্লাড প্রেসার: এর মধ্যে থাকা উচ্চ মাত্রার পটাসিয়াম হাই ব্লাড প্রেসার (High Blood Pressure) বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

  5. রক্ত স্বল্পতা কমায়: কিসমিসের আয়রন এবং তামা (Copper) রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এবং নতুন লাল রক্তকণিকা তৈরিতে অত্যন্ত সহায়ক।

সতর্কতা: কিসমিস ফ্রুকটোজ এবং গ্লুকোজ সমৃদ্ধ। তাই এটি অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বাড়িয়ে দিতে পারে বা শ্বাসকষ্ট, বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই উপকার পেতে সবসময় কম পরিমাণে কিসমিস খান।