রোজ খাচ্ছেন সাদা পাউরুটি? ডেকে আনছেন মারাত্মক রোগ!

দিনের শুরুতেই তাড়াহুড়ো। সময়ের অভাবে হাতের কাছে যা মেলে, তাই দিয়েই সকালের নাস্তা সেরে ফেলা অনেকেরই অভ্যাস। আর সেই তালিকায় প্রথমের দিকেই থাকে পাউরুটি। শহর থেকে গ্রাম, প্রায় প্রতিটি বাড়িতেই সকালের খাবারে সাদা পাউরুটির চল রয়েছে। কিন্তু প্রতিদিন সকালে যে হোয়াইট ব্রেড বা ময়দার পাউরুটি খাচ্ছেন, তাতেই লুকিয়ে রয়েছে নানা রোগের জীবাণু! সাদা পাউরুটির উপর ভরসা করে আপনি যেসব উপকারিতা আশা করছেন, তার বেশিরভাগই এতে অনুপস্থিত। তাই চিকিৎসকরা বলছেন, ময়দার বদলে আটার পাউরুটি যোগ করুন আপনার প্রতিদিনের খাদ্যতালিকায়।

শহরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ও দোকানে ব্রাউন ব্রেড বা আটার পাউরুটি পাওয়া গেলেও, গ্রাম বা মফস্বলের দিকে তা সহজলভ্য নয়। সেখানে সাদা পাউরুটির সরবরাহ অনেক বেশি এবং সহজে পাওয়া যায়। ফলে অনেকেই বাধ্য হয়ে সেই পাউরুটির উপর নির্ভর করেন। তবে পুষ্টিবিদদের মতে, ব্রাউন ব্রেড সাদা পাউরুটির তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর।

ব্রাউন ব্রেড বা আটার পাউরুটি বেশি উপকারী হওয়ার কারণ হলো, আটায় ময়দার তুলনায় ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। এই অতিরিক্ত ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং প্রয়োজনীয় পুষ্টিরও যোগান দেয়।

চিকিৎসকদের মতে, আটার তুলনায় ময়দায় সোডিয়ামের মাত্রা বেশি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীরে সোডিয়ামের অভাব যেমন খারাপ, তেমনই অতিরিক্ত সোডিয়ামও শরীরের জন্য ক্ষতিকর। প্রতিদিন ময়দার পাউরুটি খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। তাই খাদ্যতালিকায় আটার পাউরুটি রাখা বুদ্ধিমানের কাজ। সম্ভব হলে বাজারের পাউরুটির বদলে ঘরে তৈরি রুটি খাওয়া আরও বেশি স্বাস্থ্যকর।

অন্যদিকে, সাদা পাউরুটিতে ফাইবারের পরিমাণ কম থাকায় এটি খুব দ্রুত হজম হয়ে যায়। এর ফলে কিছুক্ষণ পরেই আবার খিদে লাগে এবং বারবার খাওয়ার প্রবণতা বাড়ে। এতে একদিকে যেমন খিদে মেটে না, তেমনই উল্টে অতিরিক্ত খাবার গ্রহণের ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও বেড়ে যায়। তাই স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগমুক্ত থাকতে সাদা পাউরুটির পরিবর্তে আটার পাউরুটি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy