রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদ-তুলসীর পানীয়, জানুন এর উপকারিতা

করোনা মহামারি আসার পর রোগ প্রতিরোধ ক্ষমতার গুরুত্ব আমরা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছি। মারণঘাতি এই ভাইরাস একের পর এক নতুন রূপে ফিরে আসছে। এর বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এই কাজে বিভিন্ন পানীয় আমাদের সাহায্য করতে পারে। হলুদ ও তুলসী পাতা দিয়ে তৈরি পানীয় তেমনই একটি উপকারী উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
মহামারীর পাশাপাশি ঋতু পরিবর্তনের সময়েও বিভিন্ন রোগজীবাণু আমাদের আক্রমণ করতে পারে। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা এই সময়কালে সহজেই অসুস্থ হয়ে পড়েন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিনের খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করার পাশাপাশি বাইরের খাবার এড়িয়ে যাওয়া উচিত।
মৌসুমী অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার অন্যতম কার্যকর উপায় হতে পারে তুলসী ও হলুদের মিশ্রণ। এই পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং ঠান্ডাজনিত গলার ব্যথা উপশম করতে সহায়ক।
পানীয়টি তৈরি করতে যা যা লাগবে:
হলুদের গুঁড়া – আধা চা চামচ
তুলসী পাতা – ৮-১২টি
মধু – ২-৩ টেবিল চামচ
লবঙ্গ – ৩-৪টি
দারুচিনি – ১ টুকরো
যেভাবে তৈরি করবেন:
প্রথমে একটি পাত্রে এক গ্লাস বিশুদ্ধ জল নিন। এরপর তাতে হলুদ গুঁড়া, তুলসী পাতা, লবঙ্গ এবং দারুচিনি যোগ করুন। মিশ্রণটি ১৫ মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিন। ১৫ মিনিট পর জল ছেঁকে নিন এবং হালকা গরম অবস্থায় পান করুন। স্বাদের জন্য এতে মধু মেশাতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সর্দি-কাশির উপশমের জন্য এই পানীয় দিনে ২-৩ বার খাওয়া যেতে পারে।
হলুদ-তুলসির পানীয় পানের উপকারিতা:
ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই পানীয় পান করতে পারেন।
এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এই পানীয় পান করার মাধ্যমে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতো সমস্যাগুলোও সমাধান করা যেতে পারে।
ঠান্ডা লাগা এবং গলা ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।
সুতরাং, সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত হলুদ ও তুলসী পাতার পানীয় পান করার অভ্যাস গড়ে তোলা অপরিহার্য।