সম্পর্কে ভালোবাসা থাকলেও সঙ্গীর অতিরিক্ত রাগ অনেক সময় মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তুচ্ছ কারণে চিৎকার বা মেজাজ হারানো দীর্ঘমেয়াদে সম্পর্কের ভিত দুর্বল করে দেয়। তবে বিচ্ছেদই একমাত্র সমাধান নয়; মনস্তত্ত্ব বলছে সঠিক আচরণ ও ধৈর্যের মাধ্যমে যেকোনো রাগী মানুষকে শান্ত করা সম্ভব। জেনে নিন ৫টি কার্যকরী কৌশল:
পাল্টা উত্তর না দেওয়া: সঙ্গীর রাগের মাথায় তর্কে জড়াবেন না। আগুনের ওপর জল ঢাললে যেমন তা নিভে যায়, তেমনি আপনি শান্ত থাকলে অপরপক্ষের রাগের তেজ দ্রুত কমে আসবে।
রাগের উৎস বোঝা: সঙ্গী কেন রেগে যাচ্ছেন তা বোঝার চেষ্টা করুন। কাজের চাপ, ক্লান্তি বা কোনো পুরনো ক্ষোভ থেকে রাগ হতে পারে। শান্ত সময়ে কথা বলে মূল সমস্যাটি খুঁজে বের করুন।
শারীরিক ভাষা পরিবর্তন: সঙ্গী যখন চিৎকার করবেন, তখন তার চোখের দিকে সরাসরি না তাকিয়ে কিছুটা দূরে সরে যান বা নিজের কাজে মন দিন। আপনার নির্লিপ্ত ভাব তাকে শান্ত হতে বাধ্য করবে।
‘আমি’ ফর্মুলা ব্যবহার: তাকে দোষারোপ না করে নিজের অনুভূতি জানান। “তুমি সবসময় চিৎকার করো” না বলে বলুন, “তুমি এভাবে কথা বললে আমি খুব কষ্ট পাই।” এটি তার মধ্যে অপরাধবোধ তৈরি করবে।
পেশাদার সাহায্য: যদি রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা শারীরিক বা চরম মানসিক নির্যাতনের পর্যায়ে পৌঁছায়, তবে কাউন্সিলিং বা থেরাপির সাহায্য নিতে দ্বিধা করবেন না।
ধৈর্য এবং সঠিক কৌশল একটি বিষাক্ত হয়ে ওঠা সম্পর্ককেও নতুন জীবন দিতে পারে।





