যেসব পেশার মানুষ বাড়িতে স্বামী/স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ায় বেশি জড়িয়ে পড়েন, জানালো গবেষণা

একটি ডেটিং ওয়েবসাইটের সমীক্ষায় উঠে এসেছে যে, ১২টি পেশার মানুষের মধ্যে পরকীয়ার প্রবণতা সর্বাধিক। আর এই পেশার মানুষদের মধ্যে পরকীয়ার প্রবণতায় শীর্ষে রয়েছেন চিকিৎসকরা। বাকীদের অবস্থান জেনে নিন:

>> সমীক্ষা অনুসারে পরকীয়ায় লিপ্ত নারীদের মধ্যে ২৩ শতাংশই ছিলেন চিকিৎসক কিংবা নার্স। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, লম্বা সময় ধরে কাজ করা ও মানসিক চাপ কমানোর জন্যই তারা পরকীয়ার আশ্রয় নিয়েছেন। অন্য দিকে পরকীয়ায় লিপ্ত পুরুষদের মধ্যে ৫ শতাংশ ছিলেন চিকিৎসক।

>>দ্বিতীয় যে পেশার মানুষ সর্বাধিক পরকীয়ায় আগ্রহ দেখিয়েছেন সেটি হল শিক্ষাক্ষেত্র। পরকীয়ায় লিপ্ত নারীদের ১২ শতাংশ ও পুরুষদের ৪ শতাংশই অধ্যাপক, প্রভাষক কিংবা শিক্ষক বলে মত সমীক্ষকদের।

>> উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা তালিকার তৃতীয় স্থান দখল করেছেন। পরকীয়ায় আগ্রহী ৯ শতাংশ নারী ও ৮ শতাংশ পুরুষ এই ধরনের পেশায় যুক্ত ছিলেন বলে দেখা গিয়েছে সমীক্ষায়।

>> এর পর তালিকায় যথাক্রমে রয়েছেন খুচরো বিক্রেতা, সমাজকর্মী, যোগাযোগ মাধ্যমের কর্মী, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মী, উকিল, বিনোদন জগতের মানুষ, কৃষিকাজ ও রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন যারা। পুরুষের মধ্যে সর্বাধিক ২৯ শতাংশই কোনো না কোনোভাবে ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন সমীক্ষকরা।

তবে বলা বাহুল্য এই ধরনের সমীক্ষাকে কখনোই সামাজিক সত্যের সামগ্রিক প্রতিফলন বলে ধরা যায় না। কাজেই এই ধরনের সমীক্ষা হাল্কা ভাবে নেয়াই যুক্তিযুক্ত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy