মাছ খেলে বাড়ছে মেলানোমার ঝুঁকি? দাবি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের

মাছ খেলে ত্বকের ক্যানসার মেলানোমার ঝুঁকি বাড়তে পারে বলে দাবি করেছেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের গবেষণা অনুযায়ী, সপ্তাহে দু’বার বা তার বেশি মাছ ও সামুদ্রিক খাবার খেলে মেলানোমার আশঙ্কা প্রায় ২২ থেকে ২৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

গবেষকরা জানিয়েছেন, মাছ ভেজে খেলে নাকি এই ঝুঁকি অনেকটাই কমে যায়। তবে ঠিক কোন কারণে এমনটা হচ্ছে, সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন। পাশাপাশি, কোন বিশেষ ধরনের মাছ খেলে এই আশঙ্কা বাড়ে, তাও স্পষ্ট করে জানাননি তারা। এই বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এই গবেষণার জন্য ৪ লক্ষ ৯১ হাজার ৩৬৭ জন ব্যক্তির তথ্য বিশ্লেষণ করা হয়। এদের মধ্যে প্রায় ৫ হাজার জন আগে থেকেই ম্যালিগন্যান্ট মেলানোমাতে আক্রান্ত ছিলেন। গবেষণা চলাকালীন আরও প্রায় ৩ হাজার জনের শরীরে এই রোগের উপস্থিতি ধরা পড়ে।

গবেষকদের এই দাবি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য সচেতন মহলে। যদিও তারা এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে বারণ করেছেন এবং এ বিষয়ে আরও বিশদ অনুসন্ধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy