ভালোবাসার মানুষটি হৃদয়ের সবথেকে কাছে থাকে। ছোট-বড় সবকিছুই ভালোবাসার মানুষটির সঙ্গে শেয়ার না করলে যেন দিনটি অস্থিরতায় কাটে। তাইতো একজন অপরজনের মনের ভাব তারা অনায়াসেই বুঝে ফেলে। তবে সবক্ষেত্রেই যে মানুষটির মনের ভাব বোঝা সম্ভব তা কিন্তু নয়।
ভালোবাসার মানুষের মনের ভাব যদি সবসময় পরিপূর্ণভাবে বুঝাই যেত, তাহলে দীর্ঘ দিনের মজবুত সম্পর্কে কখনো বিচ্ছেদ শব্দটা জায়গা পেত না।
দীর্ঘদিনের সম্পর্কে অনেক সময় মানুষকে চিনতে-জানতে চেষ্টা করতে হয়। কেননা, চূড়ান্তভাবে কাউকে জীবনসঙ্গী করার আগে যদি তার প্রকৃত রূপ সম্পর্কে জানা যায়, তখনো সুযোগ থাকে নিজেকে নতুনভাবে নতুন পথে ধাবিত করার জন্য। এজন্য জানা জরুরি ভালোবাসার মানুষ কিছু আড়াল করছে কিনা। চলুন তবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-
অস্বচ্ছ কথা
অনেক ক্ষেত্রেই বুঝতে পারবেন কিছু কিছু বিষয়ে স্পষ্ট করে কথা বলছে না মানুষটি। আবার কখনো কখনো একই বিষয়ে একেক সময় একেক রকম কথা বলছে। এমনটা হলে তাকে নিয়ে একটু ভাবতে থাকুন।
অসম্পূর্ণ বর্ণনা
কখনো হয়তো নিজের জীবনের অতীত কোনো স্মৃতি বা পরিবারের বিষয়ে কথা বলতে গিয়ে এক পর্যায় থেমে যাচ্ছেন। এমনটাও হতে পারে আপনি তাকে কোনো কিছু নিয়ে প্রশ্ন করলেন কিন্তু সে আপনাকে প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করল বা অসম্পূর্ণ কিছু বলল। যদি এরকম স্বভাব-বৈশিষ্ট্য দেখেন তাহলে এখনই থামিয়ে দিন এ সম্পর্কের পথ চলা।
কথা বলার সময় অস্বস্তি
অনেক মানুষই আছেন যারা অনর্গল মিথ্যা বলার পরও তাদের কোনো অস্বস্তি ভাব প্রকাশ পায় না। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ মিথ্যা বলার সময় বা কিছু লুকাতে চাইলে তার আচরণে প্রকাশ পায়। এ বিষয়ে একটু বিশেষ দৃষ্টি দিন।





