বেলের উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে ঠিক কতটা জানেন?

আমাদের শরীরের জন্য বেলের উপকারিতা ও পুষ্টিগুণ প্রচুর। বেল আমাদের খুব পরিচিত একটি ফল। বেলের পুষ্টিগুণ রয়েছে পর্যাপ্ত,যা আমাদের বিভিন্ন রোগ থেকে মুক্ত দেয়। তাছাড়া বেল খেতে সুস্বাদু ও বেলের শরবতের উপকারিতা অনেক রয়েছে। এই ফল টি তে ক্যালসিয়াম , ভিটামিন বি, ভিটামিন সি,ক্যারোটিন, লৌহ, শ্বেতসার,সহ আরো ও অনেক উপাদান রয়েছে। বেল গাছের সব কিছুই আমাদের দেহের জন্য উপকার। বেল, বেলের পাতা,বেল গাছের ছাল সবই ঔষুধি হিসাবে কাজ করে। তাছাড়া সনাতন ধর্মের লোকেদের জন্য বেল পাতা অনেক উপকারি উপাদান।বিভিন্ন পূঁজা পাবনে এই পাতা ব্যবহার করা হয়। পাকা বেল আমাদের পেট পরিস্কার করা ছাড়াও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। এছাড়া আরো ও অনেক উপকার রয়েছে বেলের।

বেলের উপকারিতা ও পুষ্টিগুণ

বেল শুধু সুস্বাদু ফলই নয়। এটি একটি মহাঔষুধ হিসাবে কাজ করে। পাকা বেল ছাড়া ও কাচা বেল খাওয়া যায়। এটি পোড়ায়ে খেতে হয়। যেনে নিই বেলের স্বাস্থ্য উপকারিতা-

বেলের পুষ্টিগুণ
আমারা সকলে কম বেশি বেলের পুষ্টিগুণ সম্পর্কে জানি। কিন্তু বেলের পুষ্টি উপাদান আজকে জেনে নিই।
প্রতি ১০০ গ্রাম বেলে রয়েছে
প্রোটিন-১.৮ গ্রাম
ফ্যাট, ৫৫ মিলিগ্রাম
শর্করা ৩১.৮ গ্রাম,
ক্যারোটিন ৫৫ মিলিগ্রাম
থায়ামিন ০.১৩ মিলিগ্রাম
রিবোফ্লোভিন ১.১৯ মিলিগ্রাম
এসকরবিক এসিড ৮.৬ মিলিগ্রাম
আয়রন ৩.২৫ মিলিগ্রাম
পটাশিয়াম ৬০০ মিলিগ্রাম
নিয়াসিন ১.১ মিলিগ্রাম
টারটানিক এসিড ২.১১ মিলিগ্রাম
কার্বোহাইড্রেট ০.৩ গ্রাম
জলীয় অংশ ৫৪.৯৬ গ্রাম
স্নেহ পদার্থ ০.৩৯ গ্রাম,
ভিটামিন এ, ৫৫ মিলিগ্রাম
ভিটামিন সি, ৬০ মিলিগ্রাম
ক্যালসিয়াম ৮৫ মিলিগ্রাম

বেল খাওয়ার উপকারিতা
বেলের উপকারিতা
বেল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা অনেক রয়েছে। বেল আমাদের বিভিন্ন রোগ যেমন আমাশয়, কোষ্ঠকাঠিন্য, ডায়বেটিস, ডায়েরিয়া ভালো করে থাকে। গরমের দিনে বেলের শরবতের উপকারের তুলনা হয় না। এক গ্লাস বেলের শরবত শরীরের সকল ক্লান্তি দূর করে দেয়। আরো ও জেনে নিই বেলের উপকারিতা

১. গ্যাস্ট্রিকের সমস্যা হলে বেলের শরবত বা শুধু বেল দারুন কাজ করে। কারণ বেল আমাদের হজমক্রিয়া ভালো করে। ফলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই নিয়মিত বেলে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন গ্যাস্ট্রিক মুক্ত থাকুন।

২. বেল কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী উপাদান। বেলে আঁশ রয়েছে যা হজমশক্তি বৃদ্ধি করার পাশাপাশি মল স্বাভাবিক করে ফলে পায়খানা কষা হয় না। আর এই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে দেখা দিতে পারে পাইলস্,ফিস্টলা,অর্শ গেজ আর ও অনেক সমস্যা। অধিকাংশ সময় দেখা যায় কোষ্ঠকাঠিন্যের জন্যেই এই সব রোগ হয়। তাই নিজে ভালো থাকতে বেল কে খাদ্যতালিকায় রেখে দিন।

৩ .আমাদের দাঁতে স্কার্ভি সমস্যা দেখা দেয়। আর এটি মুলত ভিটামিন সি এর অভাবে দেখা দেয়। তাছাড়া দাঁতের ক্ষয় রোগের জন্য এটি দায়ী। দাঁতের এ সমস্যা সমাধানে বেল ভালো কাজ করে। কারন বেলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-সি,ও ক্যালসিয়াম। এই উপাদান গুলো দাঁত ভালো রাখতে কাজ করে।

৪ .ডায়েরিয়া রোগীদের আমরা বিভিন্ন ধরণের খাদ্য দিয়ে থাকি। কিন্তু ডায়েরিয়া রোগীদের কাঁচা বেল খেলে এটি ভালো হওয়ার সম্ভবনা থাকে। আর কাচা বেল কেটে রোদে শুকিয়ে তা ১ চামচ কুসুম গরম জলের সাথে চিনি সহ খেলে অসুখ ভালো হয়ে যাবে।

৫. ডায়াবেটিস কমাতে বেলের ভূমিকা অতুলনীয়। এতে মেথানল নামের যে উপাদান রয়েছে তা ব্লাড সুগার কমাতে সাহায্য় করে। তবে শরবত করে না খেয়ে শুধু পাঁকা বেল খেতে হবে এতে আর ও ভালো ফল পাওয়া যাবে।

বেলের পুষ্টিগুণ
৬ .পেপটিক আলসার নিরাময়ে পাকা বেল ভালো কাজ করে।কারন আমাদের গ্যাস্ট্রিক থেকে ধীরে ধীরে আলসার হয়। আর বেল খেলে পেট পরিস্কার হয় ফলে গ্যাস্ট্রিক কমে যায় এবং আলসার কমার সম্ভবনা থাকে। পাকা বেলের শাঁসের ফাইবার আলসার উপশমে সাহায্য করে। তাই নিয়মিত বেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন গ্যাস্ট্রিক ,আলসার থেকে মুক্ত থাকেন।

৭. বেলে আছে অ্যান্টি প্রলেফিরেটিভ ও অ্যান্টি মুটাজেন উপাদান। আর এই উপাদান সহজে আমাদের টিউমার হতে দেয় না । আর যেহেতু এই ফলে হাই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে তাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ক্যান্সারে আমাদের দেশে অনেক লোক মারা যায়। প্রথম থেকে খাদ্য তালিকায় বেল রাখলে ক্যান্সার হওয়ার সম্ভবনা অনেক কম থাকে। তাছাড়া বেলে হাই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে যা ক্যান্সার প্রতিরোধ কাজ করে।

৮. আর্থ্রারাইটিস থেকে রক্ষা পেতে বেল খেতে পারেন। বয়স্কদের এই সমস্যা বেশি দেখা যায়। হাত পা কুনুতে ব্যাথা দেখা যায়। ফলে এই রোগ থেকে মুক্ত হতে বেল খেতে পারেন।

৯ .যক্ষ্মা কমাতে টানা চল্লিশ দিন ঘুমানোর আগে মধু দিয়ে বেলের শরবৎ করে রাতে খেতে হবে । কারন পাকা বেলে রয়েছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান, যা যক্ষ্মা কমাতে সাহায্য করে।‌

১০. রক্ত ভালো রাখতে পাকা বেল কাজ করে থাকে। আামাদের দেহের সকল কর্মকান্ড রক্তের মাধ্যমে পরিচালিত হয়। আর রক্ত ভালো থাকলে সমস্ত শরীর ভালো থাকে। তাই রক্ত পরিস্কার ও ভালো রাখার জন্য বেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর ও পড়ুন-কোন দুধের কত পুষ্টিগুণ –কোন মাংসের কত পুষ্টিগুণ

১১. এনার্জি বাড়াতে বেলের জুরি নেয়। কারন বেলে ১৪০ ক্যালরি শক্তি রয়েছে। তাছাড়া বেলে প্রোটিন রয়েছে আর এটি আমাদের পেশি গঠনে কাজ করে। তাই নিয়মিত বেল খাওয়া উচিত।

১২ .আমাশয় সারাতে বেল দারুন কাজ কারে।কচি বেল টুকরো করে কেটে জলে ভিজিয়ে সারা রাত রাখুন । এবং সেই জল পরের দিন ছেঁকে নিয়ে খান। এতে খুব ভালো ফল পাওয়া যাবে।ts

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy