বেদানা শুধু রক্ত বাড়ায় না! ক্যানসার, হার্ট অ্যাটাক ও স্মৃতিশক্তির উন্নতিতে এই ফল কীভাবে শরীরের উপর ‘ম্যাজিকের মতো’ কাজ করে?

বেদানা বা ডালিম একটি অত্যন্ত পরিচিত ও স্বাস্থ্যকর ফল। সাধারণত রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যায় চিকিৎসকরা এই ফল খাওয়ার পরামর্শ দেন। তবে এই ফল আপনার শরীরের ওপর আরও অনেক ইতিবাচক প্রভাব ফেলে। বেদানার ১০টি অলৌকিক উপকারিতা নিচে দেওয়া হলো:

১। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট: বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। অবাক করা বিষয় হলো— রেড ওয়াইন এবং গ্রিন টি-র চেয়ে প্রায় তিন গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট বেদানায় পাওয়া যায়। এটি শরীরের বাড়তি ওজন ঝরাতে এবং দূষিত পদার্থ মুক্ত করতে সাহায্য করে।

২। ভিটামিন সি-এর উৎস: একটি বেদানায় শরীরের দৈনিক ভিটামিন সি-র চাহিদার প্রায় ৪০ শতাংশই থাকে। তবে এর রস দীর্ঘক্ষণ রেখে দিলে সেটি নষ্ট হয়ে যায়। তাই খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গেই দানা বা রস দ্রুত খেয়ে ফেলা ভালো।

৩। ক্যানসার প্রতিরোধ: বেদানার বেশ কিছু উপাদান ক্যানসার প্রতিরোধ করতে মারাত্মক সাহায্য করে, বিশেষ করে এটি প্রস্টেট ক্যানসার প্রতিরোধে দারুণ কার্যকর।

৪। হজমের সুবিধা: যারা বদহজম বা হজমের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই ফলের রস খুবই উপকারী। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে।

৫। অ্যালজাইমার প্রতিরোধ: ক্যানসারের মতোই, বেদানার কিছু উপাদান অ্যালজাইমার রোগটি (স্মৃতিশক্তি হ্রাস সংক্রান্ত রোগ) আটকাতে পারে। ফলে বৃদ্ধ বয়সে নিয়মিত বেদানার রস খাওয়া দারুণ উপকারি।

৬। বাতের ব্যথা কমে: শীতে বা বাতের ব্যথা বেড়ে গেলে রোজ একটি করে বেদানা খান। এর প্রদাহ-নাশক (anti-inflammatory) গুণাগুণ বাতের ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

৭। হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে: বেদানার রস রক্ত চলাচলের মাত্রা বাড়িয়ে দেয় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা কমায়। এই কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা কমে আসে।

৮। স্মৃতিশক্তি চাঙ্গা: শিশুদের এই ফলের রস খাওয়ালে তাদের মনে রাখার ক্ষমতা বাড়ে। বেশি বয়সে যাদের স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে, তাদের জন্যও এটি খুব কাজের।

৯। ডায়াবিটিসের সমস্যা কমে: যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ফলের রস নিয়মিত খেতে পারেন। গবেষণায় দেখা গেছে, এটি ডায়াবিটিসের সমস্যা কমাতে পারে।

১০। যৌনক্ষমতা বাড়ে: বেদানার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন শরীরকে চাঙ্গা করে। যাদের যৌনচাহিদা বা সক্ষমতা কম, তাদের সেই সমস্যা কমিয়ে দিতে পারে বেদানার রস। যারা খেলাধুলো করেন, তাদের জন্যও এটি খুব কাজের।