ঘুমিয়ে ঘুমিয়েও ঝরবে ওজন! রাতে এই ৫টি কৌশল মেনে চললে মেদ কমবে ম্যাজিকের মতো, জানুন বিশেষজ্ঞদের টিপস!

ওজন কমানোর জন্য কঠোর ডায়েট এবং শরীরচর্চা অপরিহার্য, তা সকলেরই জানা। তবে সবচেয়ে বড় সুখবর হলো, ঘুমের মধ্যেও আপনার শরীরের ক্যালোরি খরচ হতে পারে! আমরা ঘুমিয়ে থাকলেও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ তাদের স্বাভাবিক কাজ চালিয়ে যায়, ফলে কিছু ক্যালোরি খরচ হয়। রাতের বেলা অতিরিক্ত জল ঘাম ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, ফলে সকালে ওজন কিছুটা কম দেখায়। মনে রাখবেন, পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হওয়া ছাড়াও কর্টিসল হরমোনের প্রভাবে ওজন বাড়তে পারে।

আসুন জেনে নিই ঘুমের মধ্যেও কীভাবে ক্যালোরি ঝরানো সম্ভব:

১। সন্ধেবেলা ওয়েট ট্রেনিং করুন: গবেষণায় দেখা গেছে, যারা সন্ধেবেলা শরীরচর্চা করেন, তাদের রক্তে শর্করার মাত্রা রাতে কম ওঠানামা করে। আপনি যদি সকালের বদলে সন্ধেবেলা ওয়েট ট্রেনিং করেন, তাহলে শরীরচর্চার পর ১৬ ঘণ্টা পর্যন্ত শরীরের বিপাক হার বেশি থাকবে। এর ফলে ঘুমের মধ্যেও শরীরে বেশি ক্যালোরি খরচ হবে।

২। রাতে ক্যাসেইন প্রোটিন: ক্যাসেইন প্রোটিন হলো এক ধরনের দুগ্ধজাত প্রোটিন, যা হজম হতে অনেকটা সময় নেয়। রাতে ঘুমানোর আগে যদি এই ধরনের কোনো প্রোটিন শেক খেতে পারেন, তাহলে সারা রাত ধরে আপনার হজম প্রক্রিয়া সচল থাকবে এবং ক্যালোরিও ঝরবে।

৩। ঠাণ্ডা জলে স্নান ও ব্রাউন ফ্যাট সক্রিয়করণ: শরীরচর্চা করার পর ঠান্ডা জলে স্নান করলে শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড দ্রুত বেরিয়ে যেতে সাহায্য করে। আমাদের শরীরে ব্রাউন ফ্যাট (Brown Fat) খুব কম পরিমাণে থাকে। ৩০ সেকেন্ড যদি বরফ-ঠাণ্ডা জলে স্নান করতে পারেন, তবে এই ব্রাউন ফ্যাট সক্রিয় হয়ে যায়। ব্রাউন ফ্যাট সক্রিয় থাকলে শরীরের বিপাক হার বেড়ে যায়, ফলে ঘুমের মধ্যেও এটি ৪০০ ক্যালোরি পর্যন্ত ঝরাতে পারে।

৪। রাতে গ্রিন টি পান: গ্রিন টি শরীরের বিপাক হার (Metabolism) বাড়াতে সাহায্য করে। দিনে যদি ৩ কাপ চা পান করেন, তার মধ্যে শেষ কাপটি ঘুমের আগে পান করুন। গবেষণায় দেখা গেছে, এটি ঘুমের মধ্যে ৩.৫ শতাংশ পর্যন্ত বেশি ক্যালোরি ঝরাতে পারে।

৫। ইন্টারমিটেন্ট ফাস্টিং (IF) মেনে চলুন: ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো এমন একটি খাদ্যাভ্যাস, যেখানে দিনে ১৬ ঘণ্টা না খেয়ে বাকি ৮ ঘণ্টা খাওয়া যায়। এই পদ্ধতিতে জমে থাকা সুগার শেষ হয়ে গিয়ে শরীর ফ্যাট ঝরিয়ে শক্তি পায়। তাই ঘুমের মধ্যেও অনেকটা ক্যালোরি ঝরে যায়।