বিয়ের ব্যাপারটি আজকাল বেশিরভাগ পুরুষই এড়িয়ে যাচ্ছেন যেসব কারণে জেনেনিন

বিয়ের ব্যাপারটি আজকাল বেশিরভাগ পুরুষই এড়িয়ে যান। আবার প্রেমের সম্পর্কে থাকলেও কিছু কিছু পুরুষ বিয়ের প্রতিশ্রুতি গ্রহণ করতে চান না। গবেষণা বলছে, ক্রমবর্ধমানভাবে পুরুষের মধ্যে বিবাহভীতি বাড়ছে।

তবে এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী? গবেষকদের ধারণা এর পেছনে আছে মনস্তাত্ত্বিক ও সামাজিক বিভিন্ন কারণ। যা জানলে আপনি অবাক হবেন বৈ কি-

স্ত্রীর কর্তৃত্বকে ভয়

প্রেমিকা ও স্ত্রীর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। অনেক স্ত্রীই স্বামীকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে প্রেমিকা থাকা অবস্থায় তারা অনেকটাই সহনশীল থাকেন। আর এই বিষয়টিকেই ভয় পান পুরুষরা, তাদের ধারণা থাকে, বিয়ের পর হয়তো স্ত্রী সব বিষয়েই কর্তৃত্ব করবেন, এমনকি তাকে নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন স্ত্রী। আসলে জীবনের স্বাধীনতা হারাতে বেশিরভাগ পুরুষই চান না।

বিয়ের পর আচরণ ও অভ্যাসে পরিবর্তন আনার ভয়

গবেষণায় দেখা গেছে, বিয়ের পর স্বামী-স্ত্রী উভয়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। পুরুষদের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসে, যখন তারা নিজেদেরকে পরিবারের কর্তা হিসেবে বিবেচনা করেন। বিবাহ হলো চূড়ান্ত প্রতিশ্রুতি, তাই এর জন্য অনেক ত্যাগের প্রয়োজন। অবিবাহিত থাকার অনেক সুবিধা হতে পারে, বলেই বিয়েভীতি বাড়ছে।

ডিভোর্সের কথা ভেবেও অনেকের বিবাহভীতি জন্মায়

এক সমীক্ষায় দেখা গেছে, পুরুষরা সাধারণত বিয়েকে ভয় পায় না, তবে তারা খারাপ বিয়েকে ভয় করে। অনেক লোক তাদের পিতামাতা ও প্রিয়জনের বিবাহবিচ্ছেদ দেখে ধারণা করেন, তার ক্ষেত্রেও হয়তো এমনটিই ঘটবে! আর এসব কারণে তার মনে নেতিবাচক অনুভূতি জন্মায় বিয়ের বিষয়ে

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy