বিয়েবাড়ির আগে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পাবে গ্লোয়িং ত্বক? জানুন এক্ষুনি

বিয়েবাড়ির আগে কেমন করে পাবে গ্লোয়িং ত্বক, দেখে নাও তারই কয়েকটা টিপস।
বিয়েবাড়ির আগের সপ্তাহ থেকেই ত্বকের যত্ন শুরু করো। প্রাথমিকভাবে ত্বকের ট্যান কাটাতে একটা ডি়-ট্যান স্ক্রাবার ব্যবহার করো। তবে সেটা সপ্তাহে দু’দিনের বেশি না করাই ভাল। কারণ বেশি স্ক্রাবার ব্যবহার ত্বকের ত্বৈলাক্ত বিষয়টিকে নষ্ট করে দেয়।
প্রত্যেকদিন ময়শ্চারাইজ়িং-এর সময় গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পার, সেটা একটা ন্যাচারাল গ্লো এনে দেবে ত্বকে। স্নানের সময় অল্প একটু জলের সঙ্গে মিশিয়ে নারকেল তেল লাগাও।
বিয়ে বা তার আগের দিন সকালে বাড়িতেই কয়েকটি জিনিস দিয়ে তুমি ত্বককে একেবারে তরতাজা করতে পার। বেসন দিয়ে একটা প্যাক তৈরি করো, তাতে একটু দুধ আর মধু মেশাও। মিশ্রণটাকে ঠিকমতো করে মিশিয়ে একটু ঘন হয়ে গেলে চোখের চারপাশ বাদ দিয়ে মুখে ও গলায় মাখিয়ে রাখো। মিনিট পনেরো পরে হালকা করে গরম জলে টাওয়ালরুমাল ভিজিয়ে প্যাকটা তুলে নাও। প্যাক তুলে নেওয়ার পর মুখে একটু ময়শ্চরাইজ়ার দাও। তারপর একটুকরো টম্যাটো নিয়ে তোমার গালে খানিকক্ষণ ঘষতে থাক। ঠোঁটেও এই টম্যাটো ব্যবহার করতে পার, তাতে ঠোঁটের আসল রংটা পরিষ্কারভাবে বোঝা যাবে এবং ঠোঁট নরম হবে।
পড়াশোনা করে-করে রাত জেগে চোখের তলায় ডার্ক সার্কল? বিয়ের দিন সাজার আগে রেস্ট নেওয়ার সময় আধঘণ্টা দু’চোখে শসা দিয়ে রেখে দাও। এতে চোখ বিশ্রামও পাবে এবং চোখের ক্লান্তিও দূর হয়ে যাবে। আর লিপস্টিক লাগানোর অন্তত ঘণ্টাদু’য়েক আগে নারকেল তেল ও ভেসলিন মিশিয়ে মেখে রাখো।
এই কয়েকটা জিনিস যদি ফলো করো, তা হলে বিয়েবা়ড়ির আগে তোমার ত্বক হয়ে উঠবে একেবার ফ্রেশ ও গ্লোয়িং!