বিটরুট ও আপেলের জুস! দারুচিনি ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে কীভাবে এই পানীয়কে আরও বেশি স্বাস্থ্যকর করে তুলবেন?

দ্রুততম সময়ে বাড়তি ওজন কমানো কখনোই স্বাস্থ্যসম্মত নয়। ওজন নিয়ন্ত্রণে আনতে চাইলে প্রয়োজন সঠিক খাদ্য উপাদান গ্রহণ এবং পরিমিত খাদ্যাভ্যাস। স্বাস্থ্যকর ও সঠিক খাদ্য উপাদানের মাঝে বিটরুট (Beetroot) অন্যতম।

ওজন কমাতে বিটরুট কেন উপকারী?

 

  • কম ক্যালোরি: ১০০ মিলিলিটার বিটরুটের জুস থেকে মাত্র ৩৫ ক্যালোরি পাওয়া যায়, ফলে ক্যালোরি মেপে খাওয়ার চিন্তা থাকে না।

  • আঁশ: এতে পর্যাপ্ত পরিমাণে দ্রবণীয় আঁশ (Soluble Fiber) থাকায় বিট খাওয়ার ফলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে এবং কোনো ক্ষুধাভাব দেখা দেয় না।

  • পুষ্টি: প্রাকৃতিক এই খাদ্য উপাদান থেকে প্রচুর পরিমাণে মিনারেল ও ভিটামিন পাওয়া যায়।

ঘরে তৈরি সহজ দুটি বিটরুটের জুসের রেসিপি নিচে যোগ করে দেওয়া হলো, যা সহজেই তৈরি করে নেওয়া যাবে:

১. টমেটো ও বিটের জুস (Tomato & Beet Juice)

 

টমেটোতেও কম ক্যালোরি ও প্রচুর জল উপস্থিত। তাই এই দুটি উপাদান একসাথে মিশিয়ে একটি স্বাস্থ্যকর জুস তৈরি করা যায়।

  • উপাদান:

    • টুকরো বিট: ২ কাপ

    • টুকরো টমেটো: দেড় কাপ

    • লেবুর রস: ৩ টেবিল চামচ

    • পুদিনা পাতা: (প্রয়োজন মতো)

    • বিট লবণ: (স্বাদমতো)

  • প্রস্তুত প্রণালী: সকল উপাদন একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো-বিটের জুস।


২. আপেল ও বিটের জুস (Apple & Beet Juice)

 

বিট ও টমেটোর মতোই আপেলেও খুব কম ক্যালোরি থাকে (১০০ গ্রাম আপেল থেকে মাত্র ৫০ ক্যালোরি)। ফলে এই দুটি উপাদান একত্রে ওজন কমানোর জন্য খুব ভালো একটি জুস তৈরি করে।

  • উপাদান:

    • টুকরো বিট: ২ কাপ

    • টুকরো আপেল: ১ কাপ

    • দারুচিনি গুঁড়া: ১ চা চামচ

    • বিট লবণ: (স্বাদমতো)

    • কালো গোলমরিচের গুঁড়া: (স্বাদমতো)

  • প্রস্তুত প্রণালী: সকল উপাদান একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে পান করতে হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy