বিছানার চাদর বদলানোর সঠিক সময় কখন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ পরামর্শ

সুস্থ ও নিরোগ থাকার জন্য শুধু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই যথেষ্ট নয়, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং জীবনযাত্রার স্বাস্থ্যকর অভ্যাসও জরুরি। করোনা পরিস্থিতির পর থেকে এই বিষয়ে সচেতনতা আরও বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিজেদের পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘর এবং বিশেষ করে বিছানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেরই সঠিক ধারণা নেই যে, ঠিক কত দিন অন্তর বিছানার চাদর বদলানো উচিত।

বিছানার চাদর অপরিষ্কার থাকার বিপদ:
বিশেষজ্ঞদের মতে, অপরিস্কার বিছানার চাদর থেকে বিভিন্ন ধরনের রোগজীবাণু ছড়াতে পারে। দীর্ঘ দিন একই চাদর ব্যবহার করলে তা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে এবং ফুসফুসের বিভিন্ন রোগের কারণ হতে পারে। অপরিষ্কার বিছানার চাদর থেকে অ্যাকনে, অ্যালার্জি, একজিমা, হাঁপানি, সর্দি-কাশি, জ্বর এমনকি ঘুমের সমস্যাও দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানান, বিছানার চাদরে তেল, ধুলো, ময়লা এবং ত্বকের মৃত কোষ জমা হয়। এর ফলে সেখানে জীবাণুর বংশবৃদ্ধি ঘটে। একটি চাদরে জীবাণু সাত দিনের মধ্যেই দ্রুত বাড়তে শুরু করে।

বিছানার চাদর বদলানোর সঠিক সময়:
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সুস্থ থাকতে হলে সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর বদলানো উচিত। তবে, আরও ভালো হয় যদি তিন থেকে চার দিন অন্তর বিছানার চাদর বদলানো যায়। এতে বিছানার চাদরে জীবাণুর সংখ্যা বাড়ার সুযোগ পায় না এবং জীবাণু থেকে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।

তাই, প্রতিদিনের ব্যস্ততার মাঝেও নিজেদের এবং পরিবারের সদস্যদের সুস্থ রাখতে নিয়মিত বিছানার চাদর বদলানোর অভ্যাস গড়ে তোলা অপরিহার্য। এটি একটি ছোট অভ্যাস হলেও, এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy