বাড়িতে টিকটিকির ‘অনুপ্রবেশ’ বন্ধ! বিষাক্ত টিকটিকি তাড়াতে সহজ ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

প্রায় প্রতিটি বাড়িতেই টিকটিকির ‘অনুপ্রবেশ’ ঘটে। ঘরের আনাচে কানাচে, এদের অবাধ বিচরণ! আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও, টিকটিকি কিন্তু মারাত্মক বিষাক্ত হতে পারে। এই উপদ্রব থেকে মুক্তি পেতে অনেকেই রাসায়নিক যুক্ত দামি স্প্রে ব্যবহার করেন, কিন্তু তাতেও চিরতরে সমস্যার সমাধান হয় না।

তাহলে কীভাবে কোনও খরচ ছাড়াই টিকটিকি-মুক্ত করবেন আপনার বাড়ি? রূপচর্চার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু সহজ ঘরোয়া উপায়ে এই বিষাক্ত প্রাণীদের সহজেই বাড়ি থেকে দূরে রাখা যায়।

টিকটিকি তাড়ানোর ৫ অব্যর্থ কৌশল
১. রসুনের ব্যবহার: জানালার কোনায় কোনায় বা ঘরের ভেণ্টিলেটরে কয়েক কোয়া রসুন রেখে দিন। রসুনের তীব্র গন্ধে টিকটিকি ধারে কাছেও ঘেঁষবে না।

২. লঙ্কা ও গোলমরিচের স্প্রে: গোলমরিচ বা শুকনো লঙ্কার গুঁড়ো ৩-৪ কাপ জলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এর পর ওই মিশ্রিত জল ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। লঙ্কার ঝাঝালো গন্ধে টিকটিকি দ্রুত ওই এলাকা ছেড়ে পালাবে।

৩. ন্যাপথালিনের জাদু: ঘরের যেখানে টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ন্যাপথালিনের বল বা গুঁড়ো করে ছড়িয়ে দিন। ন্যাপথালিনের পরিচিত গন্ধে টিকটিকি দূরে থাকতে বাধ্য হবে।

৪. ডিমের খোসার রহস্য: ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ডিমের খোসা রেখে দিন। বিশ্বাস করা হয়, ডিমের খোসা দেখে টিকটিকি মনে করে যে অন্য কোনো বড় প্রাণী এখানে রয়েছে, ফলে তারা ওই সমস্ত জায়গায় আর দেখা দেবে না।

৫. ময়ূরের পালক: ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ময়ূরের পালক রেখে দিলে টিকটিকি ধারে কাছেও ঘেঁষবে না। এর কারণ হল, ময়ূর টিকটিকির শিকারী প্রাণী হওয়ায় এই পালক দেখে তারা ভয় পায়।

এই সহজ এবং রাসায়নিক-মুক্ত পদ্ধতিগুলি অবলম্বন করে আপনার বাড়িকে সহজেই টিকটিকি-মুক্ত করে রাখতে পারেন।